চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোহিঙ্গা ইস্যুতে চীন, ভারত, রাশিয়া কাউকে পাশে পায়নি বাংলাদেশ’

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
3:01 অপরাহ্ন 07, অক্টোবর 2017
in রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকট মোকাবেলায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে কাউকে পাশে পায়নি বাংলাদেশ। চীন, ভারত, রাশিয়া কাউকে না। আর আমেরিকার সাহায্য লাগবে না বলে শেখ হাসিনা নিজেই সুযোগ হারিয়েছে। সরকারের এমন কূটনৈতিক ব্যর্থতার কারণেই সংকট প্রকট আকার ধারণ করেছে।

শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এমন্তব্য করেন তিনি।

আমেরিকাকে বুঝাতে ব্যর্থতা থেকেই সরকারের কূটনৈতিক ব্যর্থতা শুরু হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, জাতিসংঘে গিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমেরিকার সাহায্য দরকার নেই। এটা প্রধানমন্ত্রী ভুল করেছিলেন। এ কারণেই বিশ্ব নেতারা মুখ ফিরিয়ে নিয়েছেন।

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, এই রোহিঙ্গারা বেশিদিন এ দেশে থাকলে মানবিক বিপর্যয় দেখা দিবে। আন্তর্জাতিক সন্ত্রাসীরা রোহিঙ্গাদের ব্যবহার করতে পারে।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিয়ে সংকটের দায় এড়াতে পারবেন না সরকার। যদি প্রথম থেকেই কার্যকর পদক্ষেপ নেয়া হতো তাহলে এই সংকট এত প্রকট আকার ধারন করতো না। মানবিক কারণেই আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি। তবে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি।

প্রধান বিচারপতির ছুটি নিয়ে তিনি বলেন, সরকার রাষ্ট্রের তিনটি স্তম্ভ ভেঙে ফেলেছে। প্রধান বিচারপতি অসুস্থ নয়। তাকে অসুস্থ বানিয়ে জোর করে ছুটিতে যেতে বাধ্য করেছে। প্রধান বিচারপতি পূজায় গিয়েছিলেন, অস্ট্রেলিয়া এ্যাম্বাসিতে গিয়েছিলেন। তবে তিনি কিভাবে অসুস্থ?

রোহিঙ্গা সমস্যা সমাধান কোন পথে ও বর্তমান পেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি। গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, জাগপার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক রেহানা প্রধান, জাগপা’র সিনিয়র সহ সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধান,সহ সভাপতি এম এ মান্নান, জাতীয় পার্টির সহ সভাপতি মোস্তফা জামাল হায়দার প্রমুখ।

Tags: আন্তর্জাতিক সহায়তাপ্রধান বিচারপতিরোহিঙ্গা সংকট
Previous Post

রণবীরের পারিবারিক ডিনারে দীপিকা

Next Post

স্মিথকে ছাড়িয়ে আমলা

Next Post
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা পাশে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মিথকে ছাড়িয়ে আমলা

অস্কার জয়ী অ্যানিমেশন নির্মাতা অাহিদা আবাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌথ প্রযোজনার ছবি নিয়ে অস্কারে আনাহিদ আবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT