চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেসিয়ার মাথায় ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুটও চান এভ্রিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 পূর্বাহ্ন 05, অক্টোবর 2017
in বিনোদন
A A
জেসিয়ার মাথায় 'মিস ওয়ার্ল্ড'-এর মুকুটও চান এভ্রিল।. Channel i News - চ্যানেল আই নিউজ
‘জেসিয়া ইসলামকে অনেক অনেক অভিনন্দন। আমি চাইবো মিস ওয়ার্ল্ডেও যেনো সে বাংলাদেশের জন্য ক্রাউন নিয়ে আসে, দেশের মুখ উজ্জ্বল করে। জেসিয়া, তোমার জন্য অনেক শুভ কামনা’
 
সদ্য ঘোষিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর নতুন চ্যাম্পিয়ন জেসিয়া ইসলামকে অভিনন্দন জানিয়ে এভাবেই মন্তব্য করেন প্রতিযোগিতায় বিচারক ও আয়োজকদের দৃষ্টিতে অন্য সবার চেয়ে এগিয়ে থাকা আলোচিত ও বিতর্কিত প্রতিযোগি জান্নাতুল নাঈম এভ্রিল।
 

এভ্রিলকে মিস ওয়ার্ল্ডের মুকুট পরানো হচ্ছে, সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেটি হারালেন এভ্রিল। বিবাহিত হয়েও সেটা গোপন রেখে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ অংশ গ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছিলেন এভ্রিল। যা এই প্রতিযোগিতার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। আর তাই শাস্তিস্বরূপ বুধবার সংবাদ সম্মেলন করে তাকে প্রতিযোগিতা থেকে ছাঁটাই করা হয়। আর তার মুকুট উঠে বিচারকদের দ্বিতীয় পছন্দ জেসিয়া ইসলামের মাথায়।
আর এই বিষয়টি খুব ইতিবাচকভাবেই মেনে নিয়েছেন আলোচিত এভ্রিল। বরং এই হোঁচট খাওয়াকে ভবিষ্যতের জন্য বড়ো শিক্ষা হিসেবে দেখছেন তিনি।
তবে যে ‘বাল্য বিবাহ’র জন্য তিনি মিস ওয়ার্ল্ডে অংশ নিতে পারলেন না, সে বাল্যবিবাহকে ভবিষ্যতে দেখে নেয়ার প্রত্যয় ফুটে ওঠে তার কণ্ঠে। যতোদিন বেঁচে আছেন, বাল্যবিবাহের বিরুদ্ধে কথা বলবেন জানিয়ে বুধবার রাতে এক ভিডিও বার্তায় তিনি জানান, আমি আপনাদের এভ্রিল, আপনাদের চোখে চ্যাম্পিয়ন ছিলাম, চ্যাম্পিয়ন আছি এবং আপনাদের ভালোবাসায় থাকব। যত দিন বেঁচে আছি, বাল্যবিবাহ নিয়ে আমি কাজ করব, যাতে আর কোনো মেয়ের স্বপ্ন না ভাঙে। এটা বাস্তবায়ন করার জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩ এর বিজয়ী এভ্রিল সেজে মুকুট পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নিয়ে গত এক সপ্তাহ ধরে তুমুল নাটকীয়তার পর অবশেষে সকল বিভ্রান্তি দূর করে বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন বিজয়ীর নাম ঘোষণা করলেন আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ। যেখানে উপস্থিত ছিলেন অন্তর শোবিজের প্রধান স্বপন চৌধুরী, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, শম্পা রেজা, চঞ্চল মাহমুদ এবং একরামুল ইসলাম।
ছবি: ওবায়দুল হক তুহিন
Tags: চঞ্চল মাহমুদবিবি রাসেলশম্পা রেজা
Previous Post

প্রধান বিচারপতির অবস্থা জানতে আপিল বিভাগে যাবে আইনজীবী সমিতি

Next Post

আইফোনকে টেক্কা দিতে বাজারে গুগলের আলোচিত পিক্সেল ২

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোনকে টেক্কা দিতে বাজারে গুগলের আলোচিত পিক্সেল ২

ট্রাম্প ও টিলারসন একসঙ্গে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পকে গাধা বলেছিলেন কিনা, এ প্রশ্ন এড়ালেন টিলারসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT