চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার মাসেই সাড়া ফেলল চ্যানেল আই’র ইউটিউব চ্যানেল

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
2:49 পূর্বাহ্ন 03, অক্টোবর 2017
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন ইউটিউব চ্যানেল সফলতা উদযাপন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উনিশের উচ্ছ্বাসে চ্যানেল আই’- স্লোগানকে ধারণ করে গত ১ অক্টোবর আঠারো পেরিয়ে উনিশ বছরে পা দিল দেশের প্রথম ডিজিটাল চ্যানেল ‘চ্যানেল আই’। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতি বছরের মাঝামাঝিতে যাত্রা করে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলটি। যা মাত্র চারমাসেই ইন্টারনেট ব্যবহারকারী দর্শকদের কাছে অভাবনীয় সাফল্য অর্জন করে। এরইমধ্যে ২ লাখের বেশী সাবস্ক্রাইবার ছাড়িয়েছে ইউটিউব চ্যানেলটি।

মাত্র চারমাসে এমন সফলতায় চ্যানেল আইয়ের ইউটিউব টিমের পক্ষ থেকে দেশের জনপ্রিয় ইউটিউবার, তারকা ও সাংবাদিকদের নিয়ে রাজধানীর বনানীর নর্ডিক হোটেলে আয়োজন করা হয় নৈশভোজ ও আড্ডার। ২ অক্টোবর সোমবার রাতে ইউটিউব চ্যানেলের ২ লাখ সাবস্ক্রাইবার উদযাপন অনুষ্ঠানে চ্যানেলটির চিফ কনসাল্টেন্ট সালমান মুক্তাদির ছাড়াও উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর আসাদ ইসলাম, দেশের জনপ্রিয় ইউটিউবার আসিফ বিন আজাদ, জনপ্রিয় টিভি অভিনেতা এফএস নাইম, সংগীতশিল্পী জেফার, সংগীতশিল্পী প্রীতম হাসান এবং অভিনেত্রী পিয়া বিপাশাসহ বেশ কয়েকজন জনপ্রিয় ইউটিউবার।

মাত্র চারমাসে কিভাবে ইন্টারনেট ব্যবহারকারি দর্শকের কাছে ইউটিউব চ্যানেলটি জনপ্রিয়তা অর্জন করেছে সে বিষয়ে কথা বলেন সালমান মুক্তাদির। এবং আগামিতে আরো কিভাবে ভালো কন্টেন্টের মাধ্যমে সকলের আস্থাভাজন হওয়া যায় সে বিষয়েও নিজেদের কর্ম পরিকল্পনা ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেলটি এতো দ্রুত মানুষের কাছে সাড়া পাবে সেটা ভাবেননি চ্যানেলটির চিফ কনসাল্টেন্ট সালমান মুক্তাদিরও, কথায় কথায় সাংবাদিকদের তিনি এমনটাও জানালেন। এ বিষয়ে সালমান বলেন, প্রথম যখন চ্যানেলটির যাত্রা শুরু হয় তখন আমরা আশঙ্কা করছিলাম হয়তো খুব স্লোলি গ্রোথ হবে, কিন্তু চারমাসেই যে এতো সাড়া ফেলবে আমরা সেটা ভাবিনি। দর্শকের এমন সাড়া পেতে থাকলে দুই লাখ কেনো,খুব শিগগির দুই মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে যেতে পারবো আমরা।

সালমান মুক্তাদিরের কথার সূত্র ধরে চ্যানেল আই ইউটিউবের এই সফলতায় সাবস্ক্রাইবারদেরকে ধন্যবাদ জানিয়ে কো-অর্ডিনেটর আসাদ ইসলাম বলেন, খুব অল্প দিন হল আমরা যাত্রা শুরু করেছি, কিন্তু প্রতিদিন যেভাবে আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার বাড়ছে তাতে শিগগির আমরা একটা শক্ত অবস্থানে চলে যেতে পারবো। আর এজন্য আমরা আমাদের সাবস্ক্রাইবারদের প্রতি কৃতজ্ঞ, তাদেরকে সব সময় পাশে চাই। তারা যে আস্থা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করছেন, ভালো কন্টেন্ট দেয়ার মধ্য দিয়ে আমরাও তাদের পাশে থাকবো।

প্রসঙ্গত, দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে গেল জুন মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চ্যানেল আই ইউটিউব। যেখানে টিভিতে প্রচারিত সকল নাটক, টেলিফিল্ম, সিনেমা ও বিনোদন অনুষ্ঠান পাওয়া যায়।

Tags: আসাদ ইসলামচ্যানেল আই ইউটিউবজেফারপিয়া বিপাশাপ্রীতম হাসানসালমান মুক্তাদির
Previous Post

হাসপাতাল ছাড়লেন সোহা আলী খান

Next Post

লাস ভেগাসে হামলা শয়তানের কাজ: ট্রাম্প

Next Post
জমজমাট কনসার্টের মাঠে গুলির ঘটনায় আতঙ্কিত দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লাস ভেগাসে হামলা শয়তানের কাজ: ট্রাম্প

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

'পদ্মাবতী'তে রাজকীয় রণবীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT