চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইস্কোর জোড়া গোল, রোনালদোর জন্য অপেক্ষা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:14 পূর্বাহ্ন 02, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ খেলোয়াড় গোল উদযাপন করছে, প্রতিপক্ষের খেলোয়াড়রা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক শট রাখছেন লক্ষ্যে। কিন্তু সুযোগগুলো গোলে রূপান্তর হচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। জিদান অবশ্য বলছেন তাড়া নেই। রোনালদো জমানো গোল দিয়ে সামনে ঠিকই আলোকিত করবেন লা লিগায় দলের পয়েন্ট টেবিল। জিদানের তাড়া না থাকাটাই স্বাভাবিক! অন্যরা যে কাজের কাজটা করছেন ঠিকঠাক। রোববার রাতে যেমন আরেকবার করলেন ইস্কো।

ইস্কোর জোড়া গোলে এস্পানিয়লকে ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চলতি লা লিগায় প্রথম জয় এটি। নিজেদের মাঠে লিগে প্রথম দুই ম্যাচে ড্র করার পর রিয়াল বেটিসের বিপক্ষে ১-০তে হেরে মাঠ ছেড়েছিল রিয়াল।

এস্পানিয়লের বিপক্ষে ২৩ সেকেন্ডেই এগিয়ে যেতে পারত রিয়াল। দারুণ এক পাল্টা আক্রমণে গোলরক্ষককে একা পেয়েও জাল খুঁজে নিতে পারেননি ইস্কো। দ্বিতীয় মিনিটে স্প্যানিশ মিডফিল্ডারের আরেকটি শট ঠেকিয়ে দেন এস্পানিয়ল গোলরক্ষক পাওলো লোপেজ।

ম্যাচের ৩০ মিনিটে আর সুযোগ হাতছাড়া করেননি ইস্কো। রোনালদোর বাড়ানো বলে বক্সের মধ্য থেকে এগিয়ে যাওয়া গোলটি করেন এই মিডফিল্ডার। তিন মিনিট পর রোনালদোর কোনাকুনি শটে দেয়াল হয়ে দাঁড়ান অতিথি গোলরক্ষক। প্রথমার্ধে আরও দুটি সুযোগ কাজে লাগাতে পারেননি সিআর সেভেন।



মধ্যবিরতির পর ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইস্কো। মার্কো অ্যাসেনসিওর ক্রসে জয় নিশ্চিত করেন রিয়ালের।

এই জয়ে ৭ ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে এসেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে।

ম্যাচ শেষে ইস্কোর প্রশংসার পাশাপাশি রোনালদোকে নিয়েও কথা বলতে হল জিদানকে। জিদান পর্তুগিজ অধিনায়কের গোল না পাওয়াকে অফফর্ম বলতে নারাজ। আর বলবেনই বা কেন, চ্যাম্পিয়ন্স লিগে তো গোল করে চলেছেন রোনালদো। লা লিগায় দ্রুতই খাতা খুলবেন বলে দলের প্রাণভোমড়াটিকে আগলে রাখলেন জিজু। সঙ্গে তরুণদের গড়ে দেয়া সাফল্যকে উপভোগ করতে বলেছেন।

Tags: ইস্কোরিয়াল মাদ্রিদ-রোনালদো
Previous Post

মালিতে নিহত শান্তিরক্ষী সার্জেন্ট আলতাফের দাফন সম্পন্ন

Next Post

সোহা-কুনালে’র মেয়ের নাম ইনায়া

Next Post
সোহা-কুনালের মেয়ের নাম ইনায়া, পরিবারের সঙ্গে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহা-কুনালে'র মেয়ের নাম ইনায়া

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চালকবিহীন উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক উড্ডয়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT