চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব দেখুক, পদ্মা সেতু এখন বাস্তব

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:11 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2017
in সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সকল জল্পনা-কল্পনা আর নিরাশার অবসান ঘটিয়ে অবশেষে দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু। শনিবার শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানোর মাধ্যমে সকল দুঃসপ্নের অবসান হলো। পদ্মা নদীর জাজিরা পয়েন্টে ৩৭ এবং ৩৮ নম্বর পিলারের উপর বসানো হয়েছে এই স্প্যান। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে রচিত হলো এক নতুন অধ্যায়। বেশ কিছু কারণে পদ্মা সেতু বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ইস্যু। কেননা এই প্রকল্পের কাজ তদারকি বিষয়ে পাঁচ কোটি ডলারের কাজ পাওয়ার উদ্দেশ্যে এসএনসি-লাভালিনের কর্মীরা ২০১০ ও ২০১১ সালে বাংলাদেশের কর্মকর্তাদের ঘুষ দেয়ার পরিকল্পনা করেছিলেন, এমন  অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পে ঋণ বাতিল করেছিল বিশ্বব্যাংক। শুধু তাই নয়, এরপর একে একে অন্য সহযোগীদেরও এই প্রকল্প থেকে সরিয়ে নেয় তারা। এর ফলে সারাবিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছিল।



Side Ad
300 X 250





এমনকি বিশ্বব্যাংকের অভিযোগে তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল। এরপর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের চ্যালেঞ্জ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পরবর্তীতে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র থাকার ব্যাপারে বিশ্বব্যাংকের অভিযোগের কোন প্রমাণ পাননি কানাডার আদালত। অথচ ভুয়া অভিযোগ তুলে সারাবিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করেছিল তারা। তাই স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার খবর বাংলাদেশের জন্য গর্বের। বিশ্বের বুকে বাংলাদেশের মাথা উঁচু করা এই কাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আমরা ধন্যবাদ জানাই। তবে পাশাপাশি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে বলে কেউ যাতে এখানে আবারও দুর্নীতি করার কোন সুযোগ না পায় সেই বিষয়েও সরকারকে খেয়াল রাখতে হবে। ইতোমধ্যে বেশ কয়েকবার এই প্রকল্পের বাজেট বাড়ানো হয়েছে। এই বিষয়গুলো সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারলে এবং ধারাবাহিকভাবে সেতুর কাজ এগিয়ে গেলে অচিরেই সারাবিশ্ব দেখবে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আর স্বপ্ন নয়, বরং বাংলাদেশের সক্ষমতায় এটা বাস্তব।

Tags: সম্পাদকীয়
Previous Post

শাকিব খান ও জায়েদের হাসি কি দীর্ঘস্থায়ী হবে?

Next Post

‘এমন বিশ্বসুন্দরীদেরকে আরো চাই’

Next Post
জুয়েল আইচ

‘এমন বিশ্বসুন্দরীদেরকে আরো চাই'

নাদিয়া ও ইরফান বন্ধুত্বের হাত বাড়াচ্ছে, প্রেমের সম্ভাবনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরফানের দিকে বন্ধুত্বের হাত বাড়াল নাদিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT