চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খান ও জায়েদের হাসি কি দীর্ঘস্থায়ী হবে?

সুদীপ্ত সাইদ খান by সুদীপ্ত সাইদ খান
5:05 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2017
in বিনোদন
A A
শাকিব খান ও জায়েদের হাসি, বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেকদিন ধরেই শাকিব খানের সঙ্গে বিরোধ চলছে চলচ্চিত্র পরিবারের। বিরোধটা জায়েদ খানের সঙ্গেও। পাল্টাপাল্টি অবস্থানে থাকা শাকিব খান ও জায়েদ খানের মধ্যেকার সম্পর্কের বরফ গলতে শুরু করে নায়করাজের মৃত্যুর পর, তার দাফন অনুষ্ঠানে। সেদিন বাপ্পারাজের অনুরোধে জায়েদ খানকে বুকে জড়িয়ে নিয়েছিলেন শাকিব খান। এরপর নায়ক ফারুকের বাসায় চলমান বিবাদের নিরসন হলেও সম্প্রতি শাকিব খান ও জাজের নেতৃত্বে বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম নামে একটি নতুন সংগঠন তৈরি হওয়ার পর আবারও শঙ্কা চলচ্চিত্র অঙ্গনে।

সেই কালো মেঘের আড়াল থেকে অবশ্য আবারো উঁকি দিচ্ছে সোনালি রোদ। ২৯ সেপ্টেম্বর বিকেলে এফডিসিতে আবারো হাসিমুখে পাশাপাশি হাঁটতে দেখা গেল শাকিব খান ও জায়েদ খানকে। এদিন উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ ছবির শুটিং চলছিল শিল্পী সমিতির সামনের ফ্লোরে। সেখানে শুটিংয়ে অংশ নেন শাকিব খান। আর এ খবর শুনে ছুটির দিনেও এফডিসিতে ছুটে আসেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। শাকিবের সামনে দাঁড়িয়ে সব অভিমান ভুলে যাওয়ার অনুরোধ করেন। শাকিব খানও হাসিমুখে সায় দেন। এরপর শাকিব খান ও ওমরসানীকে শিল্পী সমিতিতে নিয়ে অাসেন। দীর্ঘদিন পর শিল্পী সমিতিতে এসে বেশ উৎফুল্ল সময় কাটান সাবেক এ সভাপতি। সবার সঙ্গে কথা বলেন তিনি। চলচ্চিত্রের উন্নয়নের ব্যাপারেও কথা বলেন তিনি। জায়েদ খান তাকে অনুরোধ করেন সংগঠনের উপদেষ্টা হওয়ার জন্য।

জায়েদ খান বলেন, ‘আমরা সব ভুলে আবার একসঙ্গে কাজ করতে চাই। সে কারণেই শাকিব ভাইকে সংগঠনের উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিয়েছি। আমরা সবার পরামর্শে ভালো একটি অবস্থানে যেতে চাই।’

জায়েদ খান ও শাকিব খানের ওই মুহূর্তগুলোর বেশকিছু ছবি চলে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেসব ছবি দেখে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আবার অনেকে সন্দেহের চোখেও দেখছেন বিষয়টি। কারণ হিসেবে কেউ কেউ বলছেন, নায়ক ফারুকের বাসায় সবকিছু মিটে যাওয়ার পরও যখন নতুন সংগঠন হচ্ছে তখন একদিনের কুশল বিনিময়ে সেই বিরোধ মিটে যাওয়ার কথা নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, ‘সামাজিকতা রক্ষা করার জন্য শাকিব খান হয়তো জায়েদের অনুরোধে শিল্পী সমিতিতে গিয়েছেন। কিন্তু দীর্ঘদিন ধরে যে বিবাদ চলছে তা এত সহজে শেষ হবার নয়। আমি আশা করব ছবিতে তাদের মুখে যে হাসিটা দেখলাম সেটা যেন দীর্ঘস্থায়ী হয়।’

তবে, অন্য একজন বলেছেন: প্রশ্ন এখানেই। তাদের এই হাসি কি দীর্ঘস্থায়ী হবে?

Tags: জায়েদ খানবিএফডিসিশাকিব খান
Previous Post

কোহলিই যখন অস্ট্রেলিয়ার প্রেরণা

Next Post

বিশ্ব দেখুক, পদ্মা সেতু এখন বাস্তব

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব দেখুক, পদ্মা সেতু এখন বাস্তব

জুয়েল আইচ

‘এমন বিশ্বসুন্দরীদেরকে আরো চাই'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT