চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কন্যা সন্তানের বাবা হচ্ছেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:21 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো ও তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজের ঘরে যে নতুন অতিথি আসতে যাচ্ছে সেটি বেশ পুরনো খবরই। তবে সেই সন্তান ছেলে হবে নাকি মেয়ে তা এতদিন অজানাই ছিল। এবার সেটাও জানা গেল। ছেলে নয়; মেয়ে সন্তানের বাবা হতে যাচ্ছেন সিআর সেভেন।

রোনালদোর বান্ধবী জর্জিনা বাড়িতেই ‘সালসা’ ড্যান্স শিখছেন। নিজের প্রথম অনুশীলনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রদ্রিগেজ। সেই পোস্টের ক্যাপশনে রোনালদোর প্রেমিকা লিখেছেন, ‘ড্যান্সিং হৃদয়কে প্রফুল্লিত করে। সালসার প্রথম ট্রেনিংয়ের জন্য আমার শিক্ষক ব্যাসি এবং ডেইসিকে ধন্যবাদ। আমি অনেক আনন্দিত।’

জর্জিনার পোস্টে কমেন্ট করতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে অনাগত সন্তানের জেন্ডার প্রকাশ্যে এনেছেন তার সালসা-শিক্ষক। ব্যাসি লেখেন, ‘তোমাকে শেখাতে পারাটা আনন্দের। প্রথম ক্লাসে তুমি যে পারফর্ম করেছ তাতে আমরা আনন্দিত। তোমার গর্ভে যে শিশুটি রয়েছে সে ভালো নাচনেওয়ালী হবে।’

অবশ্য সেই কমেন্ট বেশিক্ষণ দেখা যায়নি। ব্যাসি কমেন্ট ডিলিট করে দিলেও রোনালদো-জর্জিনা জুটির অনাগত সন্তানের জেন্ডার ততক্ষণে জেনে যান অনেকেই।

রোনালদোর বোন কেতিয়া আভেইরোও ভুল করে অনাগত সন্তানের জেন্ডার বলে দেন। ইনস্টাগ্রামে রোনালদোর দুই যমজ সন্তান ইভা ও মাতেও’র সঙ্গে পোস্ট করা ছবির ক্যাপশনে আভেইরো লেখেন, ‘আরেক রাজকন্যা আসছে।’

মেয়ের বাবা হতে যাওয়া রোনালদো তার সমর্থকদের আরও একটি সুখবর দিয়েছেন। ২০১৮ সালেই বান্ধবী জর্জিনাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।

‘হ্যালো’ ম্যাগাজিনের বরাতে মাদ্রিদভিত্তিক স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, ৫ ক্যারটের হিরের আংটি দিয়েই বধূবরণ করবেন সিআর সেভেন। ওই আংটির দামও বলে দিয়েছে ম্যাগাজিনটি, ২ লাখ ৬৫ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার দাম আড়াই কোটির টাকার বেশি।

রোনালদোর বিয়ের সম্ভাব্য দিনক্ষণ না জানাতে পারলেও ২০১৮’র আগস্টেই সেটা হতে পারে। তবে সেটা নির্ভর করছে রাশিয়া বিশ্বকাপে পর্তুগিজ তারকা কেমন করেন তার উপর।

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোজর্জিনা রদ্রিগেজ
Previous Post

শুটিংয়ের সময় ঘুমিয়ে পড়লেন সজল

Next Post

গণহত্যার অভিযোগ আবারও অস্বীকার করলো মিয়ানমার

Next Post
মিয়ানমার প্রতিনিধি জাতিসংঘে গণহত্যার অভিযোগ অস্বীকার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণহত্যার অভিযোগ আবারও অস্বীকার করলো মিয়ানমার

একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনা কর্তনে ছাড়পত্র পেল 'ঢাকা অ্যাটাক'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT