চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন তিনি ‘খাঁচা’ ভালোবাসলেন

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
1:56 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2017
in বিনোদন
A A
‘খাচা’ ছবির দৃশ্য

‘খাচা’ ছবির দৃশ্য

‘খাঁচা’র যারা প্রশংসা করছেন তাদের একজন ফৌজিয়া খান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও ভাষা বিষয়ে সম্মানসহ মাস্টার্স করেছেন। এরপর পুনে ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট, ভারত থেকে চলচ্চিত্র সম্পাদনা বিষয়ে পড়াশোনা করেন। শিক্ষাজীবন শেষে তিনি স্বাধীন প্রামাণ্যচিত্র নির্মাতা ও সম্পাদক হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে তিনি চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা, লেখালেখি এবং স্বাধীনভাবে প্রামাণ্যচিত্র নির্মাণে কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি তিনি দেখেছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘খাঁচা’। ছবিটির নানাদিক নিয়ে কথা বললেন চ্যানেল আই অনলাইনের সাথে।

ফৌজিয়া খান
ফৌজিয়া খান

কেমন লাগলো ‘খাঁচা’? ফৌজিয়া খান বলেন: ‘ভালো, বেশ ভালো।’ ছবির কোন দিকটি বেশি ভালো লেগেছে জানতে চাইলে বলেন, ‘পরিচালকের কাজটাই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। কী যে সুন্দরভাবে বিষয়টাকে ফুটিয়ে তুলেছেন!’

গল্পের সাথে ছবির সামঞ্জস্যতা বিষয়ে বলেন: গল্পটি আমি বেশ আগে পড়েছি। তেমন মনেও ছিল না। কিন্তু ছবি দেখতে গিয়ে আমি গল্পের সেই রসটা খুঁজে পেয়েছি।

আকরাম খানের পরিচালনায় ‘খাঁচা’ ছবিটি দেশভাগ নয়, বরং দেশভাগের ফলে আটকে পড়া এক ব্রাক্ষণ পরিবারের কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘দেশভাগের ফলে আমাদের জীবনে যে আবদ্ধতা সেই বিষয়টি এখানে ফুটে উঠেছে।’

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট অর্থাৎ সিরিয়া কিংবা রোহিঙ্গা ইস্যুর সাথে ছবিটির বিষয়বস্তুর কোন সামঞ্জস্যতা আছে কিনা জানতে চাইলে বলেন: হিন্দু-মুসলিম বিভাজন আমাদের জীবনের এক অমীমাংসিত বাস্তবতা। ফলে যা হয়, সবাই সুন্দর জীবনের খোঁজে পছন্দসই জায়গায় যেতে চায়। ছবিতে যেমন আমরা দেখেছি এপার বাংলার মানুষ ওপার বাংলায় যেতে চায়, তেমনি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সিরিয়ার মানুষ ইউরোপে, আবার মিয়ানমারের মানুষ বাংলাদেশে আসছে। আসলে এর সবই সুন্দর জীবনের সম্ভাবনাকে মাথায় রেখে চলা।

‘খাঁচা’ ছবির পোস্টার এবং পরিচালক আকরাম খান
‘খাঁচা’ ছবির পোস্টার এবং পরিচালক আকরাম খান

ছবিটির আরও নানাদিক তুলে ধরে তিনি বলেন, ছবিতে দুই একটি চরিত্রে মেকআপজনিত একটু দুর্বলতা আমার কাছে মনে হলেও, বিষয়বস্তুটা দর্শকদের এতো কাছে টেনেছে যে সেটাও খুব বেশি নজরে আসার মতো হয়নি। ছবির কস্টিউম (পোশাক-পরিচ্ছদ) নির্বাচন বেশ ভালো ছিল। এছাড়া ছবির ক্ষুদ্র ক্ষুদ্র চরিত্রগুলোও বেশ ভালো করেছে। এককথায় পরিচালক খুব ভালো ডিল করেছেন।

১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে পূর্ব বাংলায় আটকে পড়া এক ব্রাক্ষণ পরিবারের কাহিনি নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। তাদের স্বপ্ন তারা আর এদেশে নয়, বরং পশ্চিমবঙ্গের কোন মুসলিম পরিবারের সাথে বাড়িটি বদল করে সেখানে পাড়ি জমাবে। সেই স্বপ্নকে ঘিরে চলতে থাকে তারা। আর ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে থাকে পরিবারটির জীবনের গল্প। অবশেষে নিয়তির কাছে পরাজিত হতে হয় তাদের। ওপারে যাওয়ার স্বপ্ন তাদের স্বপ্ন-ই থেকে যায়।

ছবিতে দেশভাগের ফলে হাজারও ব্যক্তি জীবনের হাহাকার ফুটে উঠেছে একটি মাত্র পরিবারের প্রতিচ্ছবি ‍হয়ে।

খাঁচা-ছবির-অভিনয়-শিল্পীরা
খাঁচা-ছবির-অভিনয়-শিল্পীরা

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম (অম্বুজাক্ষ), জয়া আহসান (সরোজিনী), মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী সুজন এবং আরমান পারভেজ মুরাদসহ আরও অনেকে।

Tags: খাঁচা ছবি
Previous Post

মানুষের হৃদয়ে বেঁচে আছেন ঢালিউড রাজপুত্র জাফর ইকবাল

Next Post

মিয়ানমারে হিন্দুদের গণকবর ভারতকে উত্তেজিত করার কৌশল

Next Post
মিয়ানমারে হিন্দুদের গণকবরের ছবি, স্থানটি পাহাড়ের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে হিন্দুদের গণকবর ভারতকে উত্তেজিত করার কৌশল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT