চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার চালের মতোই লাগামহীন সবজির দাম

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
7:01 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2017
in অর্থনীতি
A A

এবার চালের দামের উর্ধ্বগতির পথ অনুসরণ করে চলছে সবজি। দুয়েকটি সবজি ছাড়া বাকি সব সবজির কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত। চাল ব্যবসায়ীদের মতো এক্ষেত্রে সবজি ব্যবসায়ীরাও অতিরিক্ত দামের বিষয়ে একে অন্যের উপরে দায় চাপাচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছে পাইকাররা দাম বাড়ায়, আর পাইকাররা বলছে উৎপাদন পর্যায়ে দাম বাড়ায় তারাও দাম বাড়াতে বাধ্য হচ্ছেন।

এছাড়া দেশের বিভিন্ন সড়ক-মহাসড়ক খানাখন্দে ভরা থাকায় পরিবহন ব্যয় বেড়েছে বলে দাবি করছেন সবজির পাইকাররা। আর এ কারণে সবজির দাম কিছুটা বেড়েছে বলে মন্তব্য তাদের। কবে নাগাদ দাম কমতে পারে, এমন প্রশ্নের জবাবে শীতের সবজি বাজারে না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা তেমন একটা নেই বলে জানান ব্যবসায়ীরা।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুল বাজার ঘুরে ব্যবসায়ী এবং বিভিন্ন পাইকারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে মুরগীর দামও। গত সপ্তাহে কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা বিক্রি হলেও শুক্রবার বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকায়। আর বরবটি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, শিম ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, গাজর ৯০ থেকে ১০০ টাকা। শশা, ঢেঁড়স, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা। এছাড়া পটল, কাকরোল ও কচুরমুখী বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।বাজারে শীতের আগাম সবজি হিসেবে বাঁধাকপি আসলেও দাম বেশ চড়া। ছোট আকারের প্রতিপিচ ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়।

মুরগীর দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। কোরবানি ঈদের পর মুরগীর দাম কিছটা কমে গেলেও তা আবার বেড়েছে। গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ৩০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়, লেয়ার মুরগি ১০ টাকা বেড়ে ২০০ টাকায় আর পাকিস্তানি লাল মুরগি কেজি প্রতি ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে।

কোরবানীর পর গরু ও খাসির মাংসও বিক্রি শুরু হয়েছে এ সপ্তাহ থেকে। গরুর মাংস প্রতিকেজি ৫২০ থেকে ৫৫০ টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে।

তবে আগের সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে পেঁয়াজ ও রসুনের দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায় দরে। আমদানি করা রসুন ১০০ টাকা থেকে ১১০ টাকা, আর দেশি রসুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে।

দাম বাড়ার বিষয়ে খুচরা ব্যবসায়ীরা জানান, বাজারে সবজির সরবরাহ কম নয়। মৌসুম শুরু না হলেও শীতের কয়েকটি সবজি ইতোমধ্যে বাজারে এসেছে। কিন্তু পাইকারদের কাছ থেকে সব সবজিই বেশি দামে কিনতে হয় বলে খুচরা পর্যায়ে দাম বেড়ে যায়।

হাতিরপুলের খুচরা ব্যবসায়ী দুলাল আহমেদ অভিযোগ করে বলেন, বাজারে সবজির পর্যাপ্ত যোগান রয়েছে। কিন্তু পাইকাররা কোন কারণ ছাড়া শুধু শুধু দাম বাড়াচ্ছে। এ কারণে আমাদেরকেও বেশি দামে বিক্রি করতে হয়।

খুচরা ব্যবসায়ীদের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সবজির দাম বাড়ার কারণ জানতে চাইলে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজারের সবজি বিক্রেতা শাহজাহান মোল্লা চ্যানেল আই অনলাইনকে বলেন, বাজারে এখনও শীতের সবজি আসেনি।  এছাড়া উৎপাদন পর্যায়ে দাম বাড়ছে। রাস্তা-ঘাট খানাখন্দে ভরা।  তাই ট্রাক ভাড়া বেড়েছে। সেজন্য দাম কিছুটা বেশি।

কম দামে সবজি পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানান এই পাইকারি বিক্রেতা।

Tags: চালসবজি
Previous Post

এরশাদকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের ত্রাণ দিলেন এমপি খোকা

Next Post

জ্যাকুলিন-সোনাক্ষীর ঝগড়ায় সালমানের মধ্যস্থতা

Next Post
বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় তারকার ছবি, ফ্যাশন ও স্টাইলের প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যাকুলিন-সোনাক্ষীর ঝগড়ায় সালমানের মধ্যস্থতা

শিমু ইসলাম সাপের কামড়ে আহত, হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাপের কামড়ে ভ্যাকসিন না পেয়ে শিক্ষিকার মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT