চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশ্রয়ের সন্ধানে এখনও ঘুরছে রোহিঙ্গা নারী ও শিশুরা

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
12:20 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2017
in বাংলাদেশ
A A
রোহিঙ্গা শিশু আশ্রয়ের জন্য অপেক্ষা করছে, বাংলাদেশে শরণার্থী ক্যাম্পে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক সহিংসতার পর প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা অনেক রোহিঙ্গা শিশু এবং নারী এখনও টেকনাফ ও উখিয়ার বিভিন্ন জায়গায় আশ্রয়ের সন্ধানে ঘুরছেন। এক্ষেত্রে বেশি ভোগান্তিতে পড়ছেন পুরুষ সদস্যহীন পরিবারগুলো।

বাবা-মা হারা এমনই এক রোহিঙ্গা শিশুর নাম সাগর। বঙ্গোপসাগরের কূলে বসে মেঘে ঢাকা সূর্য দেখছিলো এই রোহিঙ্গা শিশু। তার জীবনের আলোও ঢাকা পড়েছে কষ্টের কালো মেঘে। এ কারণে কূলকিনারাহীন এই সাগরের কাছেই শিশু সাগর তার বাবা-মাকে খুঁজে ফেরে। যদিও সে জানে আর কোনদিন ফিরে আসবে না তারা।

মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতার পর সেখান থেকে খালা-খালুর সাথে টেকনাফে পালিয়ে আসে সে। বাবা-মা হারা সাগর খালার কাছে আশ্রয় পেলেও বাংলাদেশে অনুপ্রবেশ করা অনেক রোহিঙ্গা শিশু এখনও আশ্রয় খুঁজছে পথে পথে।

আবার অচেনা অজানা শহরে ঘুরতে ঘুরতে নিজ সন্তানকে হারিয়েও ফেলছেন অনেক বাবা-মা। এমনই একজন রোহিঙ্গার নাম সোহাগী। টেকনাফ শহরে বাজার করতে গিয়ে ৫ বছরের মেয়েকে হারিয়ে ফেলেন তিনি।

এছাড়া দুই মেয়েকে নিয়ে আশ্রয়ের খোঁজে আছিয়া গত ৪ দিন ধরে হাঁটছেন টেকনাফ ও উখিয়ার এপাশ থেকে ওপাশ। তিনি জানালেন, মিয়ানমার সেনাবাহিনীর চোখ এড়াতে পারলেও পালিয়ে আসার সময় বন্য হাতির আক্রমণে পরিবারের দুই পুরুষ সদস্যকে হারিয়েছেন তারা।

তাই বাবা-মা হারা শিশুদের মতো অভিভাবকহীন নারীও জানে না কোথায় তাদের আশ্রয়, আর কী হবে তাদের ভবিষ্যত।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: রোহিঙ্গারোহিঙ্গা ইস্যু
Previous Post

পরিবেশ রক্ষায় ডিক্যাপ্রিওর ২ কোটি ডলার অনুদান

Next Post

আমেরিকা’স গট ট্যালেন্টের চূড়ান্ত বিজয়ী ডারসি লাইন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকা’স গট ট্যালেন্টের চূড়ান্ত বিজয়ী ডারসি লাইন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান এইচ সরকারের জামিন মঞ্জুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT