চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন পথে লঙ্কান ক্রিকেট?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশের কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হনুমান সীতাকে উদ্ধার করতে লঙ্কা পুড়িয়ে দিয়েছিলেন। এখন দেশটির ক্রিকেট পুড়ছে ক্রীড়ামন্ত্রী দাইয়াশ্রী শেখরের হাতে। লাসিথ মালিঙ্গা যাকে কিছুদিন আগে বানর বলে সম্বোধন করেছিলেন।

মঙ্গলবার কর্তারা এক টেবিলে বসেছিলেন সবকিছু নতুন করে সাজানোর জন্য। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে, ফলাফল আগের মতোই। সরকারি হস্তক্ষেপ থেকে বের হতে পারেনি মালিঙ্গাদের বোর্ড। নতুন নির্বাচক কমিটি ঘোষণা করতে দেশটির ক্রীড়ামন্ত্রী সভায় হাজির ছিলেন। তার পছন্দ মতোই সবকিছু হয়েছে। নির্বাচক কমিটির প্রধান করা হয়েছে সাবেক টেস্ট খেলোয়াড় গ্রায়েম ল্যাবরুইকে।

শ্রীলঙ্কার পরবর্তী সিরিজ আরব আমিরাতে। পাকিস্তানের বিপক্ষে। ওই সিরিজ দিয়ে কাজ শুরু করবে নতুন কমিটি।

লঙ্কানদের ক্রীড়ামন্ত্রী দাইয়াশ্রী জয়শেখরকে নিয়ে খেলোয়াড়রা খুব একটা খুশি নন। বিস্ময়করভাবে যখন-তখন ক্রিকেট দল নিয়ে মন্তব্য করে বসেন।

শ্রীলঙ্কা সম্প্রতি দেশের মাটিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষেও হারতে হয় তাদের। বাংলাদেশও লঙ্কায় যেয়ে দেশটিকে হারিয়ে এসেছে। এমন ‘ধারাবাহিক’ ফলাফলের কারণে সম্প্রতি নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেন সনাৎ জয়সুরিয়াসহ অন্য সদস্যরা।

ক্রিকেট শ্রীলঙ্কার বর্তমান কর্তাদের নিয়ে সাঙ্গাকারা থেকে শুরু করে জয়াবর্ধনে পর্যন্ত সরব। এই দুই কিংবদন্তি কোনও বিষয়ে অত সহজে মুখ খোলেন না। কিন্তু দেশের ক্রিকেটের বেহলা দশা থেকে তাদেরও এখন কথা বলতে শোনা যায়।

কয়েক দশক ধরে স্কুল ক্রিকেটই শ্রীলঙ্কার শক্তির প্রধান উৎস। কিন্তু গত কয়েক বছরে সেখান থেকে আর আগের মতো খেলোয়াড় বের হয়ে আসছে না। অবকাঠামোও ভালো নেই।

ক্রিকেট শ্রীলঙ্কার বর্তমান কর্মকাণ্ড নিয়ে দেশটির সাধারণ মানুষও বিরক্ত। বোর্ডের ফেসবুক পেজে আলোচনা সভার ছবি প্রকাশিত হওয়ার পর নানা ধরনের ব্যঙ্গ-বিদ্রূপ করে প্রতিবাদ জানান সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা। আলোচনা সভাকে কেউ কেউ ‘পিকনিক রুম’ বলে মন্তব্য করেন!

দিলবান আরএম নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘মিটিং রুমের দিকে তাকান। মনে হচ্ছে সবাই পিকনিক করতে এসেছে!’

সঞ্জয়া পেরেরা নামের আরেকজন লিখেছেন, ‘কেন সাঙ্গাকরা, মুরালি, জয়াবর্ধনে, ভাসদের মতো অভিজ্ঞ লোককে বোর্ডে জায়গা দেয়া হচ্ছে না। নতুন এই কমিটি দিয়ে কোনও পরিবর্তন আসবে না।’

Tags: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
Previous Post

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ আটক

Next Post

চীনে মৃত মানুষ বিক্রি করে মিয়ানমারের সেনাশাসকদের ধনী হবার গল্প

Next Post
মিয়ানমার সেনা কর্মকর্তাদের সঙ্গে একজন নারী ও একজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে মৃত মানুষ বিক্রি করে মিয়ানমারের সেনাশাসকদের ধনী হবার গল্প

বাংলাদেশের প্রতিনিধি ও কর্মকর্তারা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এসডিজি অর্জনে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT