চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলজিয়ামে মিলল মৃতদেহসহ প্রথম বিশ্বযুদ্ধের সাবমেরিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2017
in অদ্ভুতুড়ে
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

প্রথম বিশ্বযুদ্ধের সময় সমুদ্রে ডুবে যাওয়া একটি জার্মান সাবমেরিন এক শতাব্দী পর উত্তর সাগরে পাওয়া গেছে। এই সাবমেরিন আবিষ্কারের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, এর ভেতর এখনও ২৩ জনের দেহাবশেষ থাকতে পারে।

ইউবি-টু মডেলের ওই সাবমেরিন বেলজিয়ান উপকূল থেকে একটু দূরে সমুদ্রপৃষ্ঠের ৩০ মিটার গভীরে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাবমেরিনটি বেশ অক্ষত অবস্থায় আছে বলেও জানান তারা।

বেলজিয়ামের ওয়েস্ট ফ্ল্যান্ডার্স প্রদেশের গভর্নর কার্ল ডেকালুওয়ে বলেন, ‘সাবমেরিনটি এতটাই ভালো অবস্থায় রয়েছে যে, আমরা ধারণা করছি এর ভেতরে এখনও আরোহীদের মৃতদেহ রয়ে গেছে।’

বেলজিয়ামে জার্মান দূতাবাসকে এ ব্যাপারে জানানো হয়েছে উল্লেখ করে মঙ্গলবার সাংবাদিকদের ডেকালুওয়ে বলেন, ডানদিকে কাত হয়ে সমুদ্রের তলদেশে পড়ে থাকা ইউবি-টু মডেলের এই সাবমেরিন সাধারণত ২২ ক্রু ও একজন কমান্ডার নিয়ে চলাফেরা করে। ক্ষেত্রবিশেষে এর কমবেশি হয়।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
দুই আঙ্গিকে পেনসিল স্কেচের মাধ্যমে ফুটিয়ে তোলা সাবমেরিনের অবস্থা

ডয়চে ভেলে জানায়, তুলনামূলকভাবে ভালো অবস্থায় থাকলেও ডুবোজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে ওপরের দিকে। ‘বো’ বা সামনের উপবৃত্তাকার অংশ সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে। তবে হ্যাচ বা ঢোকা-বের হওয়ার রাস্তাগুলো এরপরও বন্ধ ছিল।

এছাড়া সাবমেরিনের কনিং টাওয়ার (যে অংশ থেকে বাইরের গতিবিধি পর্যবেক্ষণ করা হয় এবং সাবমেরিনের নিজস্ব গতিবিধির হিসেব রাখা হয়) এবং পেরিস্কোপ পুরোপুরি অক্ষত রয়েছে বলেও জানানো হয়েছে। সাবমেরিন ধ্বংসাবশেষের পাশে দু’টো টর্পেডো টিউব পড়ে থাকতে দেখা গেছে।

ধারণা করা হচ্ছে ডুবোজাহাজটি মাইন বিস্ফোরণের কারণে ডুবে গিয়েছিল।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
ফাইল ফটো

গভর্নর ডেকালুওয়ে বলেন, এতদিন সাবমেরিন আবিষ্কারের বিষয়টি গোপন রাখা হয়েছিল যেন উৎসুক জনগণ ঘটনাস্থলের কাছাকাছি না আসতে পারে এবং পাচারকারীরা জাহাজটিকে ক্ষতিগ্রস্ত বা লুটপাট করতে না পারে। অবশ্য এখনও সাবমেরিনের অবস্থান কাউকে জানানো হয়নি।

ইউবি-টু মডেলের সাবমেরিনগুলো ১৯১৫ এবং ১৯১৬ সালে জার্মানিতে তৈরি হয়েছিল। ডুবোজাহাজগুলো প্রায় ৫০ মিটার গভীরে যাত্রা করতে পারত। প্রথম বিশ্বযুদ্ধের এই মডেলের ১১টি সাবমেরিন এখন পর্যন্ত বেলজিয়ান সমুদ্রসীমায় পাওয়া গেছে। তবে এবারের জাহাজটিই সবচেয়ে অক্ষতভাবে টিকে আছে বলে জানিয়েছে বিবিসি।

Tags: প্রথম বিশ্বযুদ্ধসাবমেরিন
Previous Post

নিউইয়র্কে সিলেট অঞ্চলের প্রবাসীদের মিলন মেলা

Next Post

বিদেশি চ্যানেলে বাংলাদেশিদের জন্য বিজ্ঞাপন বন্ধ চেয়ে রিট

Next Post

বিদেশি চ্যানেলে বাংলাদেশিদের জন্য বিজ্ঞাপন বন্ধ চেয়ে রিট

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT