চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মর্ত্যলোকে দেবী দুর্গাকে আমন্ত্রণ

তানভীর আশিক by তানভীর আশিক
8:17 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2017
in মাল্টিমিডিয়া
A A
শিশু ছেলে প্রার্থনা করছে, দুর্গাপূজার আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। উৎসব শুরুর প্রাক্কালে মঙ্গলবার  চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে। ভোরে মন্দিরে মন্দিরে চণ্ডীপাঠের মধ্য মিয়ে আবাহন ঘটে দেবী দুর্গার।

দেবী দুর্গার আরাধনার জন্য প্রদীপ জ্বালানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ
মন্দিরে প্রজ্জ্বলিত মঙ্গল দীপ

আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় দেবীর বোধন। এর মধ্য দিয়ে দেবীর আগমনধ্বনি অনুরণিত হবে। এরপর ২৬ সেপ্টেম্বর ষষ্ঠীতে দশভুজা দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। ২৭ সেপ্টেম্বর মহাসপ্তমী, ২৮ সেপ্টেম্বর মহা অষ্টমী ও কুমারী পূজা, ২৯ সেপ্টেম্বর মহানবমী এবং ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমী। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের দুর্গোৎসব।

দেবী দুর্গাকে আমন্ত্রণ জানিয়ে প্রার্থনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ
চলছে চণ্ডীপাঠ, দেবীকে মর্ত্যলোকে আমন্ত্রণ

মহালয়া উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও পূজামণ্ডপগুলোতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়।

বাংলাদেশের নারীরা দেবী দুর্গার আরাধনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
কল্যাণের উদ্দেশ্যে ভক্তকূল প্রণতি জানাচ্ছে দেবী দুর্গাকে

সনাতন বিশ্বাস ও পঞ্জিকানুযায়ী জগতের মঙ্গল কামনায় এবার দেবী দুর্গার মর্ত্যলোকে আগমন ঘটবে নৌকায়। যার ফল শস্যবৃদ্ধি। আর দশমীতে দেবীর বিদায় নিয়ে স্বর্গালোকে গমন হবে ঘোটকে অর্থাৎ ঘোড়ায় চড়ে। যার ফল হচ্ছে শস্যহানি।

শিল্পী দোলনায় বাজাচ্ছেন ঢোল, উৎসবের পরিবেশে লোকজন উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
নিখিল, আট বছর বয়স থেকে ঢাক বাজিয়ে দেবীকে আমন্ত্রণ জানিয়ে আসছে

ঢাকেশ্বরী মন্দিরে গত আটাশ বছর ধরে ঢাক বাজিয়ে আসছেন নিখিল।চ্যানেল আই অনলাইনকে নিখিল জানালেন, তার ঢাকের শব্দে দেবীর আগমন আবার তার ঢাকের শব্দেই দেবীর গমন।

মঙ্গলের জন্য এই আরতি, দূর হোক সকল অশুভ

ভক্তকূলের অধীর আগ্রহ নিয়ে পূজা শেষে প্রসাদ গ্রহণের অপেক্ষা।

জগতে, আনন্দযজ্ঞে তোমার নিমন্ত্রণ

দূর্গাপূজার প্রতিমা প্রস্তুত। শেষ হয়েছে দেবীকে আমন্ত্রণ জানানোর আনুষ্ঠানিকতাও।

২৬ সেপ্টেম্বর থেকে পূজা শুরু

ছোট্ট শিশু সৌম্য এসেছে বাবা-মা’র সাথে। পূজা উপলক্ষে খুব খুশি সে। পূজায় পরবে নতুন পোশাক। বেড়াতে যাবে দীদার কাছে।

শিশু সৌম্য, সে’ও মঙ্গল চায়, এই জগতের, সমাজের, দেশের, মানবজীবনের
Tags: দূর্গাপুজাশুভ মহালয়া
Previous Post

সু চি’র বক্তব্যের সমালোচনায় যা বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা

Next Post

কোনো অবস্থা বা কারণেই বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো অবস্থা বা কারণেই বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই

চ্যানেল আই অনলাইন উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন শপিংকে নির্ভরযোগ্য করতে আইন হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT