চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে গণ চাঁদার ‘শ্রমিক আওয়াজ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2017
in বিনোদন
A A
সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রমিকদের গণ চাঁদার প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গো ফান্ড’ এর গণচাঁদায় তৈরি হয়েছিল এই প্রামাণ্য চলচ্চিত্র। এশিয়ার সম্মান জনক ডক্যুমেন্টাটি ফিল্ম ফেস্টিভ্যাল ‘ফিল্ম সাউথ এশিয়া ২০১৭’ এর ১১তম আসরে অংশ নিচ্ছে প্রামাণ্য চিত্রটি।

দুই বছর পরপর এই ‘ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ান ডকুমেন্টারিজ’ অনুষ্ঠিত হয়। । নেপালের কাঠমুন্ডুতে উৎসব শুরু হবে আগামী ২ নভেম্বর।

উৎসব কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, চলতি আসরের জন্য তিন শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিল। এর মাঝে প্রদর্শনীর জন্য প্রাথমিকভাবে ৭০টি ছবি নির্বাচিত হয়। পরে সময় ও স্থান স্বল্পতার কারণে মূল বিভাগে রাখা হয় ৪৬টি ছবি।

২০১৫-১৬ সালে দু’বছর ধরে ঢাকা ও এর আশপাশের এলাকায় এই ছবির দৃশ্যায়ন হয়। ছবির মূল প্রতিপাদ্য পোশাক শ্রমিকের ইউনিয়ন অধিকার। কর্মক্ষেত্রে ইউনিয়ন অধিকার থাকলে মালিকদের সঙ্গে আলোচনায় স্বার্থ সুরক্ষা সম্ভব হয়। পাশাপাশি এতে মালিকপক্ষও ঝামেলা মুক্ত থাকেন। এতে ব্যবসাও গতিশীল হয়।

শ্রমিকদের নিজ ভাষ্যে ‘ইউনিয়ন অধিকার’ প্রসঙ্গের প্রামাণ্য চিত্রটির নাম ‘শ্রমিক আওয়াজ : ওয়াকার্স ভয়েস’। যেটা রানা প্লাজা ঘটনার পর এমন দাবি সারা বিশ্ব জুড়েই উচ্চারিত হয়েছিল।

প্রামাণ্যচিত্রটিতে শ্রমিকরা তাদের পেশা ও জীবনের নানা প্রসঙ্গ নিয়েও সাবলীল আলাপ করেছেন। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ রোমেল। চিত্রগ্রহণ এবং সম্পাদনাও তার।

পরিচালক মোহাম্মদ রোমেল জানান, ‘বাংলাদেশে এই ছবির প্রায় ১২ টি পাবলিক শো হয়েছে নানান জায়গায়। সারা দেশে এর প্রদর্শনী আয়োজনের ইচ্ছে আছে আমাদের। বিশেষ করে শ্রমিকরা উদ্যোগ নিয়ে তাদের আবাসিক এলাকায় এবং ফোরামে এই ছবির শো করেছেন।’

“ছবিটি দেখে অনেক শ্রমিক আবেগ তাড়িত হয়ে যান তাদের নিজেদের জীবন দেখে। শ্রমিকদের সচেতন করতে আমাদের এই প্রয়াস।”

Previous Post

সালমানের ম্যানেজার এখন প্রিয়াঙ্কার

Next Post

রোহিঙ্গা নির্যাতন বন্ধে শক্তিধর পশ্চিমা দেশগুলোর আহ্বান

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা নির্যাতন বন্ধে শক্তিধর পশ্চিমা দেশগুলোর আহ্বান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সিডস্টারস প্রতিযোগিতায় স্টার্টআপদের ১০ লাখ ডলার জেতার সুযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT