চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মাঠে রাজাকে হতাশ করেননি গ্রিজম্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে গ্রিজম্যানের গোলের উদযাপন, প্রতিপক্ষ গোলরক্ষক ব্যর্থ. Channel i News - চ্যানেল আই নিউজ

কত হাসি-কান্না, কত স্মৃতি, কত শিরোপা! এক নিমেষেই ভিসেন্তে ক্যালদেরনের স্মৃতি ভুলে যাওয়া সম্ভব নয় অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকদের জন্য। তবে অ্যান্টনে গ্রিজম্যানের কথা শুনে মনে হতে পারে আগের মাঠের কথা তার মাথাতেই নেই। পুরানো মাঠের স্মৃতি ভুলে নতুন মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোকে যে নিজের খেলা সেরা মাঠের উপাধি দিয়ে বসেছেন এই ফরাসী ফরোয়ার্ড।

গত এক বছর ধরেই নতুন হোমগ্রাউন্ড ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ওঠার সমস্ত প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করেছে অ্যাটলেটিকো। শনিবার হয়ে গেল নতুন মাঠের উদ্বোধনও। জাঁকজমকতার কোন কমতি রাখেননি রোজা ব্লাঙ্কোস কর্তারা। ম্যাচের বল নিয়ে আকাশ থেকে মাঠে অবতরণ করেছেন স্পেন বিমান বাহিনীর ছত্রীসেনারা। ৬৩ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ।

তবে এদিন সবচেয়ে বড় চমক ছিল স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের উপস্থিতি। রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে রাজা ব্যক্তিগতভাবেও যে অ্যাটলেটিকোর বড় ভক্ত।

যদিও আরেকটু হলেই সমস্ত উৎসব ভেস্তে দিতে বসেছিল নতুন মাঠের প্রথম অতিথি দল মালাগা। প্রথম ৬০ মিনিট নিজেদের রক্ষণ বেশ ভালোমতই সামলে রেখেছিল আন্দালুসিয়ার দলটি। শেষ পর্যন্ত জেতা হয়নি মালাগার। গ্রিজম্যানের একমাত্র গোলে জয় দিয়েই নতুন মাঠের উদ্বোধন স্মরণীয় করে রেখেছে অ্যাটলেটিকো।

তার গোলেই নতুন মাঠে স্মরণীয় গোল পেয়েছে দল। ওয়ান্ডা মেট্রোপলিটানোকে তাই নিজের খেলা সেরা মাঠের তকমা দিয়ে দিয়েছেন গ্রিজম্যান, ‘আমার খেলা সেরা স্টেডিয়াম এটা। এই মাঠে প্রথম গোল করতে পেরে আমি গর্বিত।’

Tags: অ্যাটলেটিকো মাদ্রিদলা লিগা ২০১৭-১৮
Previous Post

১৫ দিন ছুটির পর খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Next Post

পূজা মণ্ডপের আশেপাশে কোন মেলা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী পূজা মণ্ডপের আশেপাশে মেলা না করার নির্দেশ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পূজা মণ্ডপের আশেপাশে কোন মেলা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমাকে একা থাকতে দাও’ এটা কী বাহানা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT