চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুধ না খেলে কী হয়?

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
8:57 পূর্বাহ্ন 15, সেপ্টেম্বর 2017
in লাইফস্টাইল
A A
তাজা দুধ গ্লাসে ভরা, প্রাকৃতিক পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুষ্টির জন্য নিয়মিত দুধ না খেলেও যেন নয়। অনেকেই প্রতিদিন এক গ্লাস দুধ খেয়ে থাকেন। আর খাওয়ার কারণও আছে। কারণ দুধে আছে প্রচুর ক্যালসিয়াম। ক্যালসিয়াম ছাড়াও দুধে ফসফরাস, আয়রন, জিংক, কপার, ম্যাঙ্গানিজের পরিমাণও অনেক বেশি থাকে। ফলে শরীর সুস্থ রাখতে দুধের জুড়ি নেই। কিন্তু এত প্রয়োজনীয় এই পানীয়টি না খেলে কী হয় জানা আছে? জেনে নিন দুধ না খেলে কী হয় সেই সম্পর্কে।

দুর্বল হাড়
হাড় মজবুত করতে প্রয়োজন ক্যালসিয়াম। আর দুধ ক্যালসিয়ামের অন্যতম উৎস। আট আউন্স ফ্যাট ফ্রি দুধ দৈনিক ক্যালসিয়ামের চাহিদার ৩০ ভাগ পূরণ করে। তাই দুধ না খেলে হাড় দুর্বল হয়ে যায়। সেই সঙ্গে ভঙ্গুর হয়ে যায় দাঁত এবং নখ। তবে দুধের বদলে যদি প্রচুর পরিমাণে ব্রোকলি, বাদাম, বাদামের দুধ, সবুজ শাক খাওয়া হয় তাহলে ক্যালসিয়ামের চাহিদা অনেকটাই পূরণ হয়।

পেটের সমস্যা দূর হবে
শোনা যায় যে দুধ নাকি সব সমস্যার সমাধান করে। কিন্তু অনেক সময় দুধই উল্টো সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কারণ অনেকেরই ল্যাকটোস ইনটলারেন্স আছে। যাদের এই সমস্যা আছে তাদের দুধ খেলেই হজমের সমস্যা, গ্যাস, পাতলা পায়খানা হতে পারে। তাই দুধ খাওয়া বাদ দিলে এই সমস্যা দূর হয়ে যায় পুরোপুরি।

ত্বক ভাল হবে
ত্বক ভাল রাখতে অনেকেই দুধ খান নিয়মিত। কিন্তু ত্বকের সাথে দুধের কোনো সম্পর্ক নেই। বরং ডার্মাটোলজিস্টরা ইদানীং বলেন যে দুধ খাওয়া বাদ দিলে ব্রণ, ত্বকের ছোপ ছোপ কালো দাগ, অ্যাকজিমাসহ বিভিন্ন রকমের ত্বক সমস্যা দূর হয়।

ওজন কমবে
চিনি ছাড়া অনেকেই দুধ খেতে পারেন না। আবার ফুল ফ্যাট দুধ খেতেও ভালোবাসেন অনেকেই। যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারা দুধ খাওয়া বাদ দিতে পারেন। এর বদলে সয়া মিল্ক অথবা বাদাম দুধ হতে পারে আদর্শ খাবার। টাইমস অব ইন্ডিয়া।

Tags: দুধ
Previous Post

কে হবে সেরা বাংলাবিদ?

Next Post

এখনও থামছে না বাংলাদেশমুখী রোহিঙ্গাদের ঢল

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও থামছে না বাংলাদেশমুখী রোহিঙ্গাদের ঢল

প্রকৃতিপ্রেমী দ্বিজেন শর্মার শারীরিক অবস্থা আশঙ্কাজনক. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশবিদ ও লেখক দ্বিজেন শর্মা আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT