চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা বিষয়ে কংগ্রেসম্যান রয়েসের সঙ্গে আলোচনায় মুসলিম নেতারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
মুসলিম নেতারা কংগ্রেসম্যান রয়েসের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সম্প্রদায়কে নিধনের যে পরিকল্পনা মিয়ানমার সরকার নিয়েছে তার বিরুদ্ধে কার্যকরী এবং কৌশলগত পদক্ষেপ নিতে মার্কিন ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান, কংগ্রেসম্যান এডওয়ার্ড রয়েস এর সঙ্গে আলোচনায় বসেন লস এঞ্জেলেসের মুসলিম নেতৃবৃন্দ।

গত শনিবার বৃহত্তর লস এঞ্জেলেসের মুসলিম নেতৃবৃন্দ ওয়েস্ট কবিনা কান্ট্রি ক্লাবে এক মধ্যাহ্ন ভোজ শেষে এই আলোচনায় বসেন।

ওই আলোচনা সভায় গ্রেটার লস এঞ্জেলেসের বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিত্ব করেন লস এঞ্জেলেস সিটি কমিশনার মুজিব সিদ্দিকী যিনি ২০১০ সালে লস এঞ্জেলেসে “লিটল বাংলাদেশ” প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেন।  টেক্সাস থেকে আগত রোহিঙ্গাদের সাবেক মন্ত্রী উ সেও মাউং (আব্দুর রাজ্জাক) তার সম্প্রদায়ের উপর অমানুষিক নির্যাতনের এক করুন ও প্রচ্ছন্ন চিত্র তুলে ধরেন।

রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন অবিলম্বে বন্ধ করার জন্য চেয়ারম্যান রয়েস সেপ্টেম্বর ৫ তারিখে অং সাং সুচির প্রতি কঠোর ভাষায় একটি পত্র পাঠান। উনার বক্তব্যে উনি কফি আনানসহ সবার সঙ্গে কথা বলে রোহিঙ্গা সমস্যা সমাধানের সর্ব প্রকার পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।

চেয়ারম্যান এর আন্তরিক প্রচেষ্টার ফলশ্রুতিতে আশা করা যাচ্ছে মার্কিন সরকার রোহিঙ্গাদের নিরাপত্তা ও ভাগ্য উন্নয়নে নতুন ও কার্যকরী নীতিমালা প্রণয়নে সচেষ্ট হবেন।

মুজিব সিদ্দিকী উনার বক্তব্যে এবং চেয়ারম্যান রয়েসের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপকালে বাংলাদেশের উপর ৩ লাখ ৭০ হাজার উদ্বাস্তুদের সীমাহীন চাপের কথা উল্লেখ করে এ সমস্যা সমাধানে মার্কিন সরকারের সব ধরণের সাহায্য ও সহযোগিতা কামনা করেন।

চেয়ারম্যান রয়েস রিফুজি ক্যাম্প পরিদর্শনের আশ্বাস দেন। লিটল বাংলাদেশ ইম্প্রোভমেন্টস এর কার্যনির্বাহী পরিচালক তার সংগঠনের পক্ষথেকে রোহিঙ্গা ও বাংলাদেশের জন্য সাহায্য ও সহযোগিতার স্বারক চেয়ারম্যানের হাতে প্রদান করেন। লিটল বাংলাদেশ ইম্প্রোভমেন্টস রোহিঙ্গা প্রতিনিধিকে “বক্তার সম্মানী” ফি দেন করে।

এই আয়োজনের মূল সমন্বয়কারীরা ছিলেন ইন্টারফেইথ লিডার মোহাম্মদ খান ও ড: রিজভী।

Previous Post

রোহিঙ্গা সংকট নিয়ে ১৯ সেপ্টেম্বর ভাষণ দেবেন সুচি

Next Post

‘সঙ্গীত বুঝতে হলে একে ভালোবাসতে হবে’

Next Post
জুয়েল আইচ

'সঙ্গীত বুঝতে হলে একে ভালোবাসতে হবে’

শরণার্থী শিশুদের সাথে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে প্রস্তাব তুলবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT