চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের প্রস্তাব ছুড়ে ফেললো মিয়ানমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবেশী দেশ হিসেবে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সীমান্তে একটি নিরাপদ অঞ্চল তৈরির জন্য মিয়ানমার সরকারকে দেয়া বাংলাদেশের প্রস্তাবকে তাচ্ছিল্যের সঙ্গে প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার।

বুধবার নাইপিদোতে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে মুখ খোলেন দেশটির স্টেট কাউন্সিলরের এক মুখপাত্র।

জাতিসংঘ, আসিয়ান, আইসিআরসি এবং ওআইসির মাধ্যমে দুইদেশ সংযোগকারী সীমান্তে একটি নিরাপদ অঞ্চল সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমার সরকারকে প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু এই প্রস্তাবে কোনো ধরনের আগ্রহ না দেখিয়ে তা প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার।

বৃহস্পতিবার মিয়ানমার টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে স্টেট কাউন্সিলর মন্ত্রণালয়ের পরিচালক ইউ জ হোতে কে উদ্ধৃত করে বলা হয়, মিয়ানমার সরকার নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা প্রত্যাখান করছে। একবার এমন অঞ্চল প্রতিষ্ঠা করা হলে আন্তর্জাতিক ক্রীড়ানকরা এর নিয়ন্ত্রণ নেবে।

আসন্ন জাতিসংঘের সাধারণ সভায় অং সাং সুচির  যোগ না দেয়ার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে হোতে বলেন, ‘সুচি জাতিসংঘের সাধারণ সভায় যোগ না দেয়ার পরিকল্পনার পিছনে মূল কারণ হচ্ছে, এর ফলে তিনি চলমান রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করতে পারবেন এবং রাখাইন প্রদেশের বাসিন্দাদের পাশে দাঁড়াতে পারবেন।

তিনি আরও বলেন, সুচির জাতিসংঘ সফর বাতিলের পেছনে আরও কারণ রয়েছে। বারবার সন্ত্রাসী হামলার হুমকির মধ্যে তার ব্যক্তিগত নিরাপত্তা জোড়দার ও প্রতিষ্ঠা করতে নিজস্ব শক্তি সামর্থ্য কিছু বৃদ্ধি করা প্রয়োজন।

মিয়ানমারের সেনা হামলার মুখে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে আসার মধ্যেই  গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সেইসব শরণার্থীদের জন্য একটি নিরাপদ অঞ্চল গঠনের প্রস্তাব দেয় বাংলাদেশ।

ওই প্রস্তাবে বলা হয়েছিল, রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তার স্বার্থে রাখাইন রাজ্যের তিনটি এলাকায় নিরাপদ অঞ্চল গঠন করা যেতে পারে। চলমান সহিংসতায় যারা বাস্তুভিটা থেকে বিচ্যুত হয়েছেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের তত্ত্ববধানে এই তিন অঞ্চলে তারা অস্থায়ীভাবে আশ্রয় নিতে পারবেন।

Tags: বাংলাদেশ-মিয়ানমাররোহিঙ্গা
Previous Post

‘বিসর্জন’ দিয়ে আবারও সেরা অভিনেত্রী জয়া

Next Post

ষোড়শ সংশোধনী: সংসদে প্রস্তাব পাসের পর কী করবে সরকার?

Next Post
বাংলাদেশ সংসদ ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী, কালো পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ষোড়শ সংশোধনী: সংসদে প্রস্তাব পাসের পর কী করবে সরকার?

চ্যানেল আই অনলাইন- অস্কার

৯০তম অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT