চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রে তানজিন তিশার অভিষেক

আসিফ রহমান খান by আসিফ রহমান খান
3:44 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2017
in বিনোদন
A A
তানজিন তিশা লাল লিপস্টিক ও গহনা পরা, বিছানায় বসে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরে ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন মডেল ও অভিনয়শিল্পী তানজিন তিশা। তবে বড়পর্দার স্বপ্ন এতদিন অধরা ছিল। এবার সেই স্বপ্ন সত্যি হলো। কেননা চলচ্চিত্রে অভিষেক হলো ছোটপর্দার এই তারকার। ‘ভবঘুরে’ শিরোনামের ছবি দিয়ে বড়পর্দায় হাজির হচ্ছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন স্বপন আহমেদ। আর এতে তিশার বিপরীতে অভিনয় করবেন শিপন।

বর্তমানে ইন্দোনেশিয়ার জাকার্তায় রয়েছেন তিশা। সেখানে চলছে তার নাটকের শুটিং। আর সেখান থেকে ফেসবুকের মাধ্যমে চ্যানেল আই অনলাইনকে নিজের অনুভূতির কথা জানান তিনি।

তিশা বলেন, ‘গত শনিবার ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। এটা আমার প্রথম চলচ্চিত্র তাই স্বাভাবিকভাবেই আমি খুবই আনন্দিত। সবসময়ই চেয়েছি চলচ্চিত্রে আমার শুরুটা ভালো কিছু দিয়ে হোক। ব্যাটে-বলে এই ছবি মিলে গেছে। আশা করি ভালো কিছু হবে।’

এর আগেও তিশার ‘তুমি রবে নীরবে’ একটি সিনেমা মুক্তি পেয়েছিল। তবে কি তিশার এটি দ্বিতীয় ছবি? এমন প্রশ্নে তিশা বলেন, ‘‘তুমি রবে নীরবে’ শুটিংয়ের সময় বলা হয়েছিল এটি একটি টেলিফিল্ম। কিন্তু পরে সেটা চলচ্চিত্র হিসেবে মুক্তি দিয়েছিল। তাই ‘ভবঘুরে’ ছবি আমার প্রথম ছবি।’’

ছবির পরিচালক স্বপন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্যারিস থেকে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি অনেকদিন ধরে এই ছবির জন্য অভিনয়শিল্পী খুঁজছিলাম। উপযুক্ত অভিনয়শিল্পী খুঁজে পাওয়া সত্যিই অসম্ভব ছিল। গল্পের সাথে লুক ঠিক আছে। আর অভিনয়ের ব্যাপারে আমি তাদের ভালোটা বের করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘প্যারিসের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে ভবঘুরে সিনেমা নির্মাণ হচ্ছে। গতবার প্যারিসে যে জঙ্গি হামলা হয়েছে সেখানে একটা ছেলে এবং একটা মেয়ে মারা যায়। তাদের জীবনের সত্যি গল্প নিয়েই এটি। ২০ অক্টোবর থেকে ফ্রান্সে ছবিটির শুটিং শুরু হবে। সুইজারল্যান্ডেও ছবির কিছু অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।’

এছাড়াও এই ছবিতে থাকবে পাঁচটি গান। সংগীত পরিচালনা করছেন ইবরার টিপু। শিপন ও তিশা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন ফারুক আহমেদ, শিমুল খান প্রমুখ।

Tags: তানজিন তিশাভবঘুরে
Previous Post

সঙ্গীত শিল্পী ইমরানের বাবা আর নেই

Next Post

‘লাভগুরু’র সঙ্গে পরীমনির রোমান্স

Next Post
পরীমনি ও লাভগুরু রোমান্টিক মুহূর্তে, বাংলাদেশি বিনোদন জগতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘লাভগুরু’র সঙ্গে পরীমনির রোমান্স

বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহতের ছবি, সড়ক দুর্ঘটনা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজীপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT