চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ প্রথমে নোংরা রাজনীতি শুরু করেছে: ফখরুল

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
7:37 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2017
in রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক আলোচনা সভা, বক্তা মঞ্চে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নোংরা রাজনীতি করে না, বরং আওয়ামী লীগই প্রথম এদেশে রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত বিএনপির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘বিএনপি রোহিঙ্গা ইস্যু নিয়ে নোংরা রাজনীতি করছে’ ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, বিএনপি স্বাধীনতার পক্ষে কথা বলে। মানুষের শান্তির কথা বলে। কিন্তু আওয়ামী লীগ মানুষকে শৃঙ্খলিত করে। তারা মানুষের স্বাধীনতা কেড়ে নেয়। ১৯৭২ সাল থেকে আওয়ামী লীগই প্রথম এদেশে নোংরা রাজনীতি শুরু করেছে।

তিনি বলেন, আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে কোন রাজনীতি করছি না। মিয়ানমারে যে ভয়াবহ গণহত্যা হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। মিয়ানমার সরকারকে ধিক্কার জানাচ্ছি। অসহায় রোহিঙ্গারা মুসলিম কিংবা হিন্দু হোক আমরা তাদের এদেশে সাময়িক আশ্রয়দান, সহযোগিতা প্রদান এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদেরকে মিয়ানমারে নিরাপদে ফেরত পাঠানোর কথা বলছি।

ফখরুল বলেন, ‘এটি কোন নোংরা রাজনীতি হতে পারে না। মূলত রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধের দাবি নিয়ে আমরা যে বিশাল মানববন্ধন করেছি তা দেখে আওয়ামী লীগের গাত্রদাহ হচ্ছে।’

এসময় ফখরুল অভিযোগ করেন, ‘শুক্রবার অনেক জেলায় রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধ ও তাদেরকে দেশে সাময়িক আশ্রয়দানের দাবিতে বিএনপিকে মানববন্ধন করতে দেয়নি সরকারি বাহিনী। কারণ এ সরকার বিএনপির লোক সমাগমকে ভয় পায়।’

তিনি বলেন, রোহিঙ্গাদের রক্ষায় তুর্কি ফাস্ট লেডি এসেছেন, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, জাতিসংঘ চিঠি পাঠিয়েছে। এরপর সরকারের কিছুটা টনক নড়েছে। এর আগে কোন কথাই বলেনি। কিন্তু বিএনপি সবসময় রোহিঙ্গা হত্যাকাণ্ডের বিরদ্ধে সোচ্চার বলে দাবি করেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি একটি উদারপন্থী দল। তাই আমরা সবসময় মানুষের পক্ষে কথা বলি। দেশের যেকোন দুর্দিনে বিএনপি পাশে আছে। কিন্তু আওয়ামী লীগ এদেশের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে।’

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু প্রমুখ।

Tags: আওয়ামী লীগফখরুলবিএনপিরোহিঙ্গা
Previous Post

ক্যান্টিনে পচা মুরগি খাওয়ানোর দায়ে সুপারভাইজার বরখাস্ত

Next Post

আগুয়েরোর রেকর্ডের দিনে ভেসে গেল লিভারপুল

Next Post
লিভারপুলের খেলোয়াড় মাঠে খেলছেন, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুয়েরোর রেকর্ডের দিনে ভেসে গেল লিভারপুল

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিশাল জনসমাগম, কৃষি জমিতে আশ্রয় নেওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে প্রস্তাবিত ‘নিরাপদ অঞ্চল’ কীভাবে বাস্তবায়ন হতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT