চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অর্ধশতাধিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোর দক্ষিণ উপকূলের কাছে হওয়া ৮.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১-তে।

ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে সরকার বিশাল উদ্ধার অভিযান শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ভূকম্পনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশ তাবাস্কো, ওয়াক্সাকা এবং চিয়াপাসে এই উদ্ধার কাজ পরিচালিত হচ্ছে।

ভূমিকম্পে কমপক্ষে ২শ’ মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো। ভূকম্পনে ধ্বংসস্তুপে পরিণত হওয়া কয়েকটি শহর পরিদর্শন করেছেন তিনি।মেক্সিকো-ভূমিকম্প

এই ভয়াবহ দুর্যোগে নিহতদের স্মরণে এনরিকে দেশে একদিনের শোক ঘোষণা করেছেন। বলেছেন, নিহত এবং স্বজন হারানোদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শুধু ওয়াক্সাকাতেই ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে প্রেসিডেন্ট এনরিকের বরাতে জানিয়েছে বিবিসি। প্রদেশটির সবচেয়ে বিধ্বস্ত শহরগুলোর মধ্যে হুচিতানে ভূমিকম্পে মারা গেছে অন্তত ১৭ জন। শহরটিতে টাউন হলসহ বেশ কিছু ভবন প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।মেক্সিকো-ভূমিকম্প

এছাড়া চিয়াপাসে ১২ এবং তাবাস্কোতে ৪জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে বহু মানুষ এখনো ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আঘাত হানা ভূমিকম্পটি মেক্সিকোর গত একশ’ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। মেক্সিকো ছাড়াও পাশ্ববর্তী দেশ গুয়েতেমালাতাও ভূমিকম্পে ১ জনের মৃত্যু হয়েছে।মেক্সিকো-ভূমিকম্প

Tags: মেক্সিকোমেক্সিকোতে ভূমিকম্প
Previous Post

নিজের চোখে মায়ের হত্যাকাণ্ড দেখেছে রোহিঙ্গা শিশু উসমান

Next Post

রোহিঙ্গাদের জন্য রাখাইন রাজ্যে ‘নিরাপদ এলাকা’ চায় বাংলাদেশ

Next Post
রোহিঙ্গা শরণার্থীরা সীমান্তে বারbedে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের জন্য রাখাইন রাজ্যে 'নিরাপদ এলাকা' চায় বাংলাদেশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা আশ্রয় দিয়েও শেখ হাসিনার 'দোষ', আর এরদোগান প্রশংসিত!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT