চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নিধন: কী হতে পারে বৈশ্বিক সমীকরণ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2017
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিশাল জনসমাগম, কৃষি জমিতে আশ্রয় নেওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্মম নির্যাতন, রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসা এবং এর প্রেক্ষীতে বৈশ্বিক প্রতিক্রিয়ার সমীকরণ নিয়ে ফেসবুকে লিখেছেন সরকারি তোলারাম কলেজের দর্শন বিভাগের অধ্যাপক সারোয়ার জাহান। রোহিঙ্গা ইস্যুতে বৈশ্বিক সমীকরণ কী হতে পারে সেটা বিশ্লেষণ করেছেন তিনি।

ফেসবুকে অধ্যাপক সারোয়ার জাহান লিখেছেন,

“রোহিঙ্গা ইস্যুতে অতি ছোট রাষ্ট্র মালদ্বীপ একটা বড় কাজ অর্থাৎ মিয়ানমারের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। ইরান, তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান প্রতিনিয়তই হুংকার দিচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে। চৌদ্দটি মুসলিম দেশ একত্রিত হয়েছে এই ইস্যুতে। দেরীতে হলেও সৌদি আরব ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জাতিসংঘের মহাসচিব এ বিষয়ে বিবৃতিও প্রদান করেছেন– যদিও এসব এখন পর্যন্ত বায়বীয় আকারেই রয়ে গেছে– তারপরও বলা যায় যে, এটাও এক ধরণের সমীকরণ।

অন্যদিকে, মিয়ানমারের সবচেয়ে কাছের বন্ধু চীন এই ইস্যুতে মিয়ানমারের সামরিক বাহিনীকে সমর্থন দিয়ে চলেছে। রাশিয়া-ভারত এর অবস্থান এখন পর্যন্ত ‘পরিস্থিতি পর্যবেক্ষণ’ পর্যায়েই রয়েছে।

এখন এমন হতে পারে, আমেরিকার নির্দেশে মুসলিম দেশগুলো প্রথমে মিয়ানমারকে চাপে রাখার কৌশল অবলম্বন করতে পারে, তবে সেক্ষেত্রে রাশিয়া-চীন-ভারতের অবস্থান কী হতে পারে- সেটাকে মহাবিবেচনায় আনতে হবে। কেননা মার্কিনীরা যেদিকে যাবে, চীন-রাশিয়া, উত্তর কোরিয়া সেদিকে যে থাকবে না, সেটা পানির মতো পরিষ্কার। অন্যদিকে চীন যেদিকে থাকবে সেদিকে ভারত না থাকারই কথা! কিন্তু জানে দুশমন পাকিস্তান ও মুসলিম বিশ্বের ঐক্যের মধ্যে ভারত গা এলিয়ে দেবে, এটা ভাবারও কোনো কারণ নেই।

একইভাবে ইরানের সাথে মার্কিনীদের সম্পর্ক চরম বৈরিতার। কাজেই, রোহিঙ্গা ইস্যুতে ইরানের বাড়াবাড়ি আমেরিকা এবং সুন্নী মুসলিম রাষ্ট্রসমূহ ভালো চোখে নাও দেখতে পারে। রোহিঙ্গা সংকটের ছবি, আন্তর্জাতিক আলোচনা ও মানবাধিকার পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সব রোহিঙ্গার বাংলাদেশে প্রবেশের সুযোগ দিয়ে দীর্ঘদিন পুষে রাখার কৌশল কোন সমাধান নয়, এবং এই সামর্থ্যও বাংলাদেশের যে নেই তা পরিষ্কার। আবার রোহিঙ্গাদের যে অংশ (আরসা) সশস্ত্র সংগ্রাম করছে, তাদেরকে এককভাবে সহায়তা করার মতো সামর্থ্যও বাংলাদেশের নেই। এককভাবে মিয়ানমারের সাথে সামরিক সংঘাতে যাওয়ার সামর্থ্যও নেই বাংলাদেশের। সেক্ষেত্রে ইরাক এবং আফগানিস্তানের মতো যৌথ বাহিনী গঠনের সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া একাট্টা এবং ভারত সূচতুর কৌশল নিতে পারে।

সব মিলিয়ে বলা যায় যে, রোহিঙ্গা ইস্যুটি এখন আর রোহিঙ্গাদের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন আন্তর্জাতিক ইস্যু হয়ে যাচ্ছে। এবং এর আশু সমাধান করার প্রচেষ্টা একটি সরলীকরণ প্রক্রিয়া ছাড়া আর কিছুই নয়। এই ইস্যুতে নানা ধরণের বৈশ্বিক সমীকরণ ঘটতে পারে, তাতে বন্ধু রাষ্ট্র শত্রু হয়ে যেতে পারে এবং শত্রু রাষ্ট্র বন্ধু হওয়ারও সম্ভাবনা রয়েছ! তবে যা কিছুই ঘটুক না কেনো, নিকট ভবিষ্যতে, বাংলাদেশ ‘ফোকাল পয়েন্ট’ এ চলে আসতে যাচ্ছে এই ইস্যুতে।”

Tags: রোহিঙ্গা
Previous Post

হিন্দুত্ববাদী রাজনীতির সমালোচক ভারতীয় সাংবাদিক খুন

Next Post

টেকনাফে ৬ রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার

Next Post
কক্সবাজারে রোহিঙ্গা স্রোতের কারণে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে ৬ রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার

ছোট বালকের কালো-সাদা ছবি, চোখে স্বপ্নের ঝিলিক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবির ছোট্ট এই বালকটি চলচ্চিত্রের স্বপ্নের নায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT