বলিউড তারকা কাজল এবং শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বন্ধুত্ব অনেক পুরনো। কিন্তু মাঝে তাতে ভাটা পড়ে। শাহরুখের সঙ্গে সম্পর্কে ভাটা পড়ার সাথে সাথে গৌরীর সঙ্গেও যেন বন্ধুত্বে ফাটল ধরে যায় কাজলের।
আবারও যেন নতুন করে বন্ধুত্বের বাঁধনে যুক্ত হলেন তারা। তাইতো ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের মুম্বাইয়ের দোকানে পা রাখলেন কাজল। আসলেন, ঘুরে দেখলেন এবং সুন্দর কিছু সময় কাটালেন দুজনে। আর সেই মুহূর্তের ছবি ক্যামেরা বন্দী করতেও ভুললেন না তারা। কাজল তার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করলেন ছবিটি।
শুধু শাহরুখ-গৌরী নয়, কাজলের সঙ্গে সম্পর্কে ভাটা পড়ে বলিউড পরিচালক এবং দীর্ঘদিনের বন্ধু করণ জোহরেরও। শাহরুখ-করণ দুজনেই সব ভুলে আবার তাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন কাজলের দিকে। তাইতো কিছুদিন আগে কাজলের জন্মদিনে তার জন্য বার্থডে গান গেয়েছেন শাহরুখ। অন্যদিকে করণ তো সশরীরে উপস্থিত হয়েছেন ঘরোয়া পার্টিতে। শুধু তাই নয়, কাজলের শেয়ার করা ছবিতে নিয়মিত লাইক দিচ্ছেন করণ। অন্যদিকে করণের ছবিতেও লাইক দিচ্ছেন কাজল। টাইমস অব ইন্ডিয়া।









