চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মীয় গুরুর বিরুদ্ধে রায় ঘোষণার পর ভারত জুড়ে আগুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:49 অপরাহ্ন 25, আগস্ট 2017
in আন্তর্জাতিক
A A
ভারতের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা, শান্তি বিঘ্নিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কথিত ধর্মীয়গুরু গুরমিত রাম রহিম সিং এর বিরুদ্ধে তার দুই অনুসারীকে ধর্ষণ মামলার রায় ঘোষণা করার পর পাঞ্জাব-হরিয়ানা রাজ্যে সংঘর্ষে অন্তত ২৮ জন নিহত হয়েছে।

ডেরা সাচ্চা সৌদা-র প্রধান গুরমিত রাম রহিম সিং-কে বিশেষ সিবিআই আদালত দোষী সাব্যস্ত করে রায় দিলে আদালত চত্বরের বাইরে লাঠি, বাঁশ, ইট-পাথর নিয়ে পুলিশের উপর হামলা করে তার সমথর্করা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে পাঁচকুলায় পুলিশ গুলি চালিয়েছে। সেখানে পুলিশের গুলিতে অন্তত ৩ জন নিহত হয়, আহত হয় কমপেক্ষ ২০০ জন। পাঞ্জাব-হরিয়ানাজুড়ে বিভিন্ন স্থানে এমন সহিংসতায় অন্তত ২৮ জন নিহত হয়েছে।

দুই রাজ্যের বিভিন্ন এলাকায় থানা এবং সরকারি দফতরসহ দু’টি রেলওয়ে স্টেশনে আগুন লাগিয়ে দিয়েছে রাম রহিমের অনুগামীরা। পাঁচকুলায় ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে জারি হয়েছে কারফিউ। পাঁচকুলায় অন্তত ২৮ জন নিহতের খবর পাওয়া যাচ্ছে। তবে প্রশাসনিক সূত্রে এখনও সে বিষয়ে কিছু জানানো হয়নি।ভারতের ধর্মীয় গুরুর বিরুদ্ধে রায় ঘোষণার পর ব্যাপক প্রতিবাদ ও সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেরা সাচ্চা সৌদার সদর দফতর হরিয়ানা তাণ্ডব প্রবল আকার নিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। মিডিয়ার একাধিক গাড়ি এবং ওবি ভ্যান নষ্ট করে দিয়েছে হামলাকারীরা।

পরিস্থিতি প্রবল উত্তপ্ত পাঞ্জাবেও। দিল্লি, ভাতিন্ডা এবং মলোত রেলওয়ে স্টেশনে তাণ্ডবকারীরা আগুন লাগিয়ে দেয়। রাজধানীর আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছে ডেরা অনুগামীরা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাঞ্জাব ও হরিয়ানার মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ এবং মনোহরলাল খট্টরকে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ডেরা সমর্থকদেরকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

‘বাবা রাম রহিম নিজেও শান্তি চাইছেন,’ বলে সরকারের তরফে জানানো হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। হরিয়ানা সীমান্ত সিল করে দিয়েছে উত্তরপ্রদেশ এবং দিল্লির পুলিশ। কিন্তু তা সত্ত্বেও দিল্লিতে অশান্তি ছড়িয়ে পড়া রোখা যায়নি। উত্তরাখণ্ডোও সহিংসতা ছড়িয়ে পড়ছে।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রহিম সিং এর বিরুদ্ধে ২০০২ সালে তার দুই অনুসারীকে ধষর্ণের অভিযোগ আনা হয় ।  এ মামলার রায় শুক্রবার  প্রকাশ হওয়ার পর হতাহতের ঘটনা ঘটে।

Tags: রাম রহিম সিং
Previous Post

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

Next Post

ঈদযাত্রার ভোগান্তি কমাতে স্বল্পমেয়াদী পরিকল্পনা কাজে আসছে কি?

Next Post
বহু মানুষজনের ঈদযাত্রার জন্য ভিড়ের মধ্যে বাসের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রার ভোগান্তি কমাতে স্বল্পমেয়াদী পরিকল্পনা কাজে আসছে কি?

একজন নারী ও একজন পুরুষের হাসিমুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার মৃত্যুর জন্য সানি দায়ী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT