চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিঙ্গ পরিবর্তন করতে গিয়ে পরিণয়, অতঃপর বিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 অপরাহ্ন 23, আগস্ট 2017
in অদ্ভুতুড়ে
A A
লিঙ্গ পরিবর্তন

লিঙ্গ পরিবর্তন

ভারতের আরাভ আপ্পুকুত্তানের জন্মেছিলেন নারী হিসেবে। অার সুকন্যা কৃষ্ণার জন্ম হয়েছিল পুরুষ হিসেবে। তিন বছর আগে তাদের দেখা হয়েছিল মুম্বাইয়ের একটি হাসপাতালের অপারেশন থিয়েটারে। সেখানে লিঙ্গ পরিবর্তন করতে গিয়েছিলেন তারা। সেখানেই পরিচয় হয়। এরপর প্রেমে পড়েন। এখন তারা বিয়ের পরিকল্পনা করছেন।

তিন দশক মেয়ে হিসেবে কাটিয়ে ছেলে হয়েছেন আরাভ আপ্পুকুত্তান। তিনি সাংবাদিকদের বলেন, যখন আমরা বুঝতে পারি যে আমরা দুজন দুজনকে বেশ গভীরভাবে অনুভব করি, তখন আমরা পরষ্পরের মুঠোফোন নম্বর বিনিময় করে নেই। আমি সারাজীবন সুকন্যার সঙ্গে কাটিয়ে দিতে চাই। ইতোমধ্যে বিয়ের জন্য ভারতের কেরালা সরকারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন তারা।

কৃষ্ণা জানান, রুপান্তরকামী সমাজে এমনকি হিজরাদের প্রতিদিন অবমাননার শিকার হতে হয়েছে। তাদের নিয়ে পরিবারও চিন্তিত থাকে। সমাজে সংস্কারের সময় এসেছে। ভারতে রূপান্তরকামীদের কেউ চাকরি দিতে চায় না। লিঙ্গ পরিবর্তনের পরে দুবাই যাওয়ার ভিসা দেওয়া হয়নি কুত্তানকে।

এদিকে বিয়েটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কৃষ্ণা। তার কথায়, সমাজে রুপান্তরকামীরা বরাবরই বোঝা। বঞ্চিত হতে হয় তৃতীয় লিঙ্গদেরও। এদের মধ্যে বেশিরভাগকেই ভিক্ষাবৃত্তি করতে হয়। কেউ আবার জড়িয়ে পড়েন দেহব্যবসায়। সন্তান নিয়েও রূপান্তরকামী দম্পতিদের অনেক সমস্যার মুখে পড়তে হয়।

তবে বিয়ের পর সন্তান দত্তক নিতে চান বলে জানিয়েছেন কৃষ্ণা। তিনি জানান, আমরা আমাদের প্রেমকে স্বীকৃতি দিয়ে সমাজের কাছে একটা দৃষ্টান্ত তুলে ধরতে চাই। সবাইকে শোনাতে চাই আমাদের গল্প। এখন শুধু সময়ের অপেক্ষা।

Tags: মুম্বাইলিঙ্গ পরিবর্তন
Previous Post

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পেছাচ্ছে?

Next Post

ইসলাম, অপপ্রচার ও বঙ্গবন্ধু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলাম, অপপ্রচার ও বঙ্গবন্ধু

‘বঙ্গবন্ধুকে অবমাননা’ চট্টগ্রামে ১৩ শিক্ষক কারাগারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT