চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয়দের অসহায় আত্মসমর্পণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 পূর্বাহ্ন 20, আগস্ট 2017
in স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমে অ্যালিস্টার কুক ও জোট রুট পরে বল হাতে জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। এই চারজনের দ্বিমুখী চাপে অসহায় আত্মসমর্পণ করতে হল ওয়েস্ট ইন্ডিজকে। গোলাপি বলে ইংলিশরা যখন ফুল ফুটিয়েছেন তখন রণে ভঙ্গ দিয়ে এসবাস্টন টেস্টে তিন দিনেই হেরেছে ক্যারিবীয়রা। ইংল্যান্ডের রান পাহাড়ে চাপে থেতলে হোল্ডার বাহিনী হেরেছে ইনিংস ও ২০৯ রানের বিশাল ব্যবধানে।

টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দিনের প্রায় পুরোটাই ব্যাটিং করে সংগ্রহ করেছিল ৫১৪ রান। সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক খেলেছেন ২৪৩ রানের কাব্যিক ইনিংস। কম যাননি বর্তমান অধিনায়ক জো রুটও। তার ব্যাট থেকেও এসেছে শতরানের (১৩৬) ইনিংস। তৃতীয় উইকেটে তারা গড়েছিলেন ২৪৮ রানের জুটি। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৫১৪ রান সংগ্রহের পর ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের বাকি সময়ে ৪৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল একটি উইকেট। তৃতীয় দিনে তাদের ইনিংস ভেঙে পড়ে তাসের ঘরের মতো। উইন্ডিজ প্রথম ইনিংসে ব্যাটিং করতে পেরেছে মাত্র ৪৭ ওভার। ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৬৮ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আরো বেহাল অবস্থা হয়েছে সফরকারীদের। তৃতীয় দিনের বাকি সময়ের খেলায় তাদের ইনিংস শেষ হয়েছে মাত্র ১৩৮ রানে।

উইন্ডিজকে ভুগিয়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। দুই ইনিংস মিলিয়ে দুজনেই নিয়েছেন পাঁচটি করে উইকেট। চার উইকেট পেয়েছেন আরেক পেসার টোবি জোনস। তিনটি উইকেট গেছে মইন আলির ঝুলিতে। ২৪৩ রানের দারুণ ইনিংস খেলার সুবাদে ম্যাচসেরার পুরস্কারটা অবশ্য উঠেছে কুকের হাতে।

সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী ২৫ আগস্ট থেকে হেডিংলিতে মুখোমুখি হবে দুদল।

Previous Post

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে দিনাজপুরে প্রধানমন্ত্রী

Next Post

কুবিতে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের লাগাতার অবস্থান

Next Post
কুবি বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবিতে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের লাগাতার অবস্থান

প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পেছনে অন্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অামাদের ওপর ভরসা রাখুন: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT