চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরাতে রাজপথে ছোট-বড় পর্দার শিল্পীরা

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
4:00 অপরাহ্ন 19, আগস্ট 2017
in বিনোদন
A A
জনতা ও শিল্পীদের সমাবেশ, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরানোর দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিদিন নানা দাবিতে-কারণে মানববন্ধন হয়। তবে মানববন্ধনের স্বাভাবিক চিত্রের চেয়ে এ দিনের দৃশ্য ছিল ভিন্ন। কারণ এক সারিতে দাঁড়ানো মুখগুলো সবার চেনা।

কালো-সাদা পোশাকে আসা সংগীত, মঞ্চ, চলচ্চিত্র এবং টেলিভিশনের তারকাদের এই ‘শিল্পীবন্ধন’ থেকে দাবি জানানো হয়: অবিলম্বে বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরাতে মানববন্ধন ও প্রতিবাদ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ‘ভুলি নাই, ভুলবো না’ লেখা কালো ব্যানারের পেছনে দাঁড়িয়ে মঞ্চ ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী, ড. ইনামুল হক, আজিজুল হক, চলচ্চিত্র শিল্পী রোজিনা, বাপ্পারাজ, টেলিভিশন শিল্পী শহিদুল আলম সাচ্চু, শমী কায়সার, আফসানা মিমিসহ শিল্পাঙ্গনের নবীন-প্রবীণরা এই দাবি জানান।

শনিবার সকালে শিল্পীদের এই সারিতে দাঁড়ান জোটের সভাপতি এবং সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে আমরা ভুলি নাই, ভুলবো না। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ’৭১ এর পরাজিত এবং ’৭৫ এর কালো অধ্যায়ের জন্ম দেয়া অপশক্তি বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে তাদের শক্তহাতে দমন করা হবে।’

ছোট-বড় পর্দার শিল্পীদের পাশেই বড় ক্যানভাসে তুলির আঁচরে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলেন চিত্রশিল্পী রফিকুন নবী এবং সহশিল্পীরা।

শিল্পীরা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরাতে প্রতিবাদে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কৃতি অঙ্গনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি শিল্পীদের দাবির প্রতিধ্বনি করে অবিলম্বে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে এনে শাস্তির দাবি জানান।

প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আসার আগে শিল্পীরা বঙ্গবন্ধুর দর্শন-দেশ ভাবনা নিয়ে করা উক্তিগুলো তুলে ধরেন। কবি নির্মলেন্দু গুণ, লেখক আনিসুল হকের লেখা কবিতা পাঠ করেন অভিনেতা আরমান পারভেজ মুরাদ এবং চলচ্চিত্র শিল্পী অরুণা বিশ্বাস।

সব শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিম। বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ডসহ আগস্টের কালো অধ্যায়গুলো তুলে ধরে তিনি বলেন, ‘১৭ আগস্টে বিএনপি-জামাত সরকারের সময়ে দেশজুড়ে বোমা হামলা চালানো হয়েছিলো। ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার জন্য চালানো হয়েছিল ভয়াবহ গ্রেনেড হামলা, আইভি রহমানসহ আমাদের ২৪ নেতাকর্মী নিহত হয়েছিল।’

বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট সৃষ্টি এবং বর্তমান পরিস্থিতিকে ১৯৭৫ এর দিকে নেয়া হচ্ছে জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।


তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হাতের মুঠোয় পেয়ে পাকিস্তানিরা হত্যার সাহস পায় নাই অথচ বাঙালি বাহিনীর বিশ্বাসঘাতকেরা হত্যা করেছিল। টানা ২১ বছর কোনো আদালত এই হত্যার বিচার করার সাহস পায় নাই। ন্যায় বিচারের কথা বলে যারা আজ মায়া কান্না করছেন তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছেন। আজ বাংলাদেশে অশুভ শক্তিরা আবার অস্থিরতা সৃষ্টি করার জন্য মাথা নাড়া দিয়ে দাঁড়িয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে।’

 

Tags: তারানা হালিমবঙ্গবন্ধুবঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটবঙ্গবন্ধুর পলাতক খুনি
Previous Post

হঠাৎ কী হলো টেইলর সুইফটের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার?

Next Post

ধর্ষিতার ক্ষমা পেয়েও রেহাই পেলেন না পোলানস্কি

Next Post
রোমান পোলানস্কি

ধর্ষিতার ক্ষমা পেয়েও রেহাই পেলেন না পোলানস্কি

ঢাকায় রাস্তায় খোঁড়াখুঁড়ি ও যানজট, মানুষজন চলাচল করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হায় নগর উন্নয়ন! হায় খোঁড়াখুঁড়ি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT