চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: তদন্তে ত্রুটির কারণে রাঘববোয়ালরা পার পায়নি

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
3:47 অপরাহ্ন 18, আগস্ট 2017
in বাংলাদেশ
A A
বাংলাদেশের রাজনীতিবিদরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের তদন্তের ত্রুটির কারণে অনেক রাঘববোয়ালের বিচার করা যায়নি বলে প্রধান বিচারপতির করা মন্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘আজ অনেকেই বলছেন তদন্তের ত্রুটির কারণে রাঘববোয়ালরা পার পেয়ে গেছে। আমি সবিনয়ে বলবো, ২১ বছর পর যে তদন্ত হয়েছে, তা সুষ্ঠু। একটি সুষ্ঠু তদন্তের ভিত্তিতেই আমরা মামলাটি করতে পেরেছি।’

রাজধানীর তেঁজগাওয়ে সরকারী শিশু পরিবারের শিশুদের মধ্যে জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য বিতরণ শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘আমি এই মামলার নথি পর্যালোচনা করে দেখেছি অনেক  রাঘব বোয়ালই হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিল। কিন্তু তদন্তে ত্রুটির কারণে আমরা তাদের আর বিচার করতে পারিনি।’

ষোড়শ সংশোধনী সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায়ের সঙ্গে সরকার একমত পোষণ করে না। পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে সরকার রিভিউর আবেদন করবে। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপির জন্য দরখাস্ত করা হয়েছে। রায়টি পরীক্ষা করা হচ্ছে। রায় পুনর্বিবেচনার আবেদনের জন্য সরকার তৈরি হচ্ছে।’

আইনমন্ত্রী বলেন: রায়ের মধ্যে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, আপত্তিকর যেসব কথা এসেছে, সেগুলো সম্পর্কে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক। কিন্তু যতক্ষণ পর্যন্ত উগ্র ভাষায় আদালত অবমাননা না হয়, ততক্ষণ পর্যন্ত প্রতিক্রিয়া দেখানো অন্যায় নয়।

Tags: আইনমন্ত্রী আনিসুল হক
Previous Post

রক্তে প্লাটিলেট কমে গেছে?

Next Post

বোরখা না পরায় সামি পত্নীর মুণ্ডুপাত

Next Post
একটি পরিবার পার্কে বসে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বোরখা না পরায় সামি পত্নীর মুণ্ডুপাত

ওবায়দুল কাদের

পর্যাপ্ত খাদ্যসামগ্রী রয়েছে, ত্রাণের ঘাটতি নেই: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT