চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবাদপত্রের প্রতিনিধিদলের সঙ্গে ইসির সংলাপ

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
12:59 অপরাহ্ন 16, আগস্ট 2017
in বাংলাদেশ
A A
সংবাদপত্রের প্রতিনিধিদলের সঙ্গে ইসির সংলাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের সংলাপের দ্বিতীয় পর্যায়ে সংবাদপত্রের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ চলছে। বুধবার সকাল ১০টায় আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে এ সংলাপ শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে অন্য কমিশনাররাও এই সংলাপে উপস্থিত রয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবারের সংলাপে অংশ নিয়েছেন মুদ্রিত সংবাদপত্রের প্রতিনিধিরা।

কমিশনের কার্যসূচি অনুযায়ী গণমাধ্যমের সঙ্গে দু’দিনব্যাপী সংলাপের প্রথম দিনে প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এবং দ্বিতীয় দিনে অনলাইন পত্রিকা, সংবাদ সংস্থা এবং টেলিভিশনের, সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেবেন।

বুধবারের সংলাপে ইসি যাদের আমন্ত্রণ জানিয়েছে, তাদের মধ্যে রয়েছেন- নিউএজ সম্পাদক নূরুল কবির, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, কালের কণ্ঠ নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, বিএফইউজের অপর অংশের মহাসচিব মোহাম্মদ আবদুল্লাহ, সাংবাদিক মাহফুজউল্লাহ, আনিসুল হক, আমানুল্লাহ কবীর, সাপ্তাহিক সম্পাদক গোলাম মর্তুজা, কলাম লেখক বিভুরঞ্জন সরকার, মাহবুব কামাল, সোহরাব হাসান, যায়যায়দিনের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ, কাজী সিরাজ এবং মানবকণ্ঠের সম্পাদক আনিস আলমগীর।

Tags: নির্বাচন কমিশন
Previous Post

‘জেমস বন্ড’ নিয়ে ড্যানিয়েল ক্রেগের নাটক

Next Post

কোরবানির সঙ্গে সঙ্গে বানভাসি মানুষের জন্যও খরচ করি

Next Post
বন্যার পানিতে ভেসে আসা পরিবারের সদস্যরা, নেপাল ও ভারতে মৃতের সংখ্যা ১৫৩. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানির সঙ্গে সঙ্গে বানভাসি মানুষের জন্যও খরচ করি

বড় দর্শক সমাগমের মধ্যে শিক্ষার্থীরা পেপার ও ব্যানার ধরে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর জন্য বার্নাব্যুতে ‘অভিনব’ প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT