চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলারহীন শোকানুষ্ঠান, বিব্রত শেখ জামালের কর্মকর্তারা

অমৃত মলঙ্গী by অমৃত মলঙ্গী
7:35 অপরাহ্ন 15, আগস্ট 2017
in স্পোর্টস
A A
শোকানুষ্ঠানে অংশগ্রহণকারী ও দর্শকরা উপস্থিত, বঙ্গবন্ধুর ছবি ও স্মারক স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

সকাল থেকে নানা কর্মসূচি। দুপুরের পর আলোচনা সভা ও দোয়া মাহফিল। সেটাও শেষ হল। সাংবাদিকদের সঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্মকর্তারা কথাও সেরে ফেললেন। এত সময় কেউ খেয়ালই করেননি, যে শেখ জামালের হাত ধরে এই ক্লাব প্রতিষ্ঠিত তার মৃত্যুদিবসে ক্লাবের ফুটবলারদেরই খোঁজ নেই!

কয়েকজন কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে কেউ কথা বলতে রাজি হলেন না। কিছুক্ষণ পর ঠিকই বিষয়টি নিয়ে ক্লাবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বোমা ফাটালেন। কিছুতেই তিনি বিষয়টি মেনে নিতে পারছিলেন না। বারবার বলছিলেন, ‘সব খেলোয়াড়কে নিয়মিত পারিশ্রমিক দেয়া হয়। এটা ক্লাবের প্রতিষ্ঠাতা স্মরণে অনুষ্ঠান। একই সঙ্গে জাতির জনকের অনুষ্ঠান। এমন দিনে খেলোয়াড়দের উপস্থিত না থাকাটা মেনে নেওয়া যায় না।’

মঙ্গলবার ধানমন্ডির শেখ জামাল ক্লাব প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের ৪২-তম শাহাদাতবার্ষিকী অনুষ্ঠিত হয়। ১৯৭৫’র এইদিনে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ঘাতকের বুলেট কেড়ে নেয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ২৬ সদস্যকে। তাদেরই একজন এই ক্লাবের প্রতিষ্ঠাতা লেফটেন্যান্ট শেখ জামাল। তিনি ছিলেন বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র।

দিনব্যাপী কর্মসূচীতে উপস্থিত ছিলেন ক্লাবের পরিচালক, গভর্নিং বডির সদস্য, সমর্থক, শুভানুধ্যায়ী-সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

দোয়া মাহফিল ও আলোচনা সভার সময় ফুটবলার এবং ম্যানেজারকে না দেখে তেলেবেগুনে জ্বলে ওঠেন ক্লাবের পরিচালক নজিব আহমেদ। ফোন দিয়ে ম্যানেজারের কাছে কারণ জানতে চান। এসময় ম্যানেজারের সঙ্গে তাকে উত্তপ্ত বাক্যবিনিময়ও করতে শোনা যায়।

ক্লাবের এক কর্মকর্তা বলেন, ‘এই ঘটনায় আমরা বিব্রত। এটা নৈতিকতার প্রশ্ন। একটা ক্লাবে খেললে সেই ক্লাবের সব নিয়মকানুন সবার মেনে চলা উচিত। তাছাড়া আজকে বাঙালি জাতির জন্য বিশেষ একটি দিন। আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকী। তার স্মরণ অনুষ্ঠানে তো সবার থাকা উচিত।’

Tags: শেখ জামাল ধানমন্ডি ক্লাব
Previous Post

সাকিব-মিরাজের এবার টেস্ট মেজাজের চ্যালেঞ্জ

Next Post

বঙ্গবন্ধুর আত্মজীবনীতে উল্লেখিত সেই নদীর ৭ ভিন্ন নাম

Next Post
নদীর পাশে দাঁড়িয়ে দূরদর্শী ব্যক্তি নদীর দিকে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর আত্মজীবনীতে উল্লেখিত সেই নদীর ৭ ভিন্ন নাম

গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ভাঙা জাহাজের ছবি, সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যালাপাগোস ফটোগ্রাফি প্রতিযোগিতা জিতলো যে ছবিগুলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT