চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধিক্কার জানাই সেই খুনিদের

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:20 অপরাহ্ন 14, আগস্ট 2017
in সম্পাদকীয়
A A
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দীর্ঘ পরিকল্পনা ও ষড়যন্ত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতা খানি,
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম ,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম “৷
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।

বঙ্গবন্ধু ও আমাদের স্বাধীনতা সংগ্রামকে এভাবে কবিতায় ফুটিয়ে তুলেছেন কবি নির্মলেন্দু গুণ । তার কবিতার মতো প্রতিটি বাঙালির জানা, শেখ মুজিবুর রহমানই আমাদের ঠিকানা। আমরা যে আজ স্বাধীন তার কারণ বঙ্গবন্ধু। আমরা যে আজ বাংলাদেশ তার নেপথ্যে শেখ মুজিব। মা-বাবার খোকা থেকে তিনি আমাদের জাতির জনক।  মহান স্বাধীনতা সংগ্রামসহ বহু সংগ্রামের কারিগর আমাদের জাতির জনক। অথচ অকৃতজ্ঞ এই মাটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট মধ্যরাতে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হত্যা করে শেখ মুজিব এবং তাঁর পরিবারের সদস্যদের। সেই কালোরাতে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। সদ্য স্বাধীন হওয়া বাঙালি জাতির জীবনে এক অপূরণীয় ক্ষতি নিয়ে আসে ওই নারকীয় হত্যাকাণ্ড, তৈরি করে রাজনৈতিক শূন্যতা, ব্যাহত হয় গণতান্ত্রিক উন্নয়নের ধারা। যার প্রভাব এখনও বয়ে বেড়াতে হচ্ছে জাতিকে। সেই নারকীয় হত্যাকাণ্ডকে আমরা ধিক্কার জানাই, সেইসঙ্গে শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের প্রতি। দেশজুড়ে নানা কর্মকাণ্ডের মাধ্যমে পালিত হচ্ছে দিবসটি। শুধু দেশই নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশিরা দাবি জানাচ্ছেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের ফিরিয়ে এনে বিচারিক রায় কার্যকরের। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রবাসীদের আরও সোচ্চার হওয়া উচিত। সেইসঙ্গে বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে বলে আমাদের আশাবাদ। ১৫ আগস্টের আগে যে বিভক্তির রাজনৈতিক পরিবেশ তৈরি করা হয়েছিল এবং হত্যাকাণ্ডের পরে কুচক্রীদের উম্মোচিত চেহারা থেকে রাজনীতিবিদ ও নীতি নির্ধারকদের শিক্ষা নেয়া উচিত বলেও আমরা মনে করি। জাতির জনক ও তার পরিবারের প্রতি এক সমুদ্র শ্রদ্ধা।

Previous Post

রোনালদো ৫ ম্যাচ নিষিদ্ধ

Next Post

ক্যাম্পে ফিরেই ব্যাটিং অনুশীলনে তামিম

Next Post
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ব্যাটিং অনুশীলনে ক্যাম্পে ফিরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাম্পে ফিরেই ব্যাটিং অনুশীলনে তামিম

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর স্মরণে 'বঙ্গবন্ধু বইমেলা'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT