জার্মানির ২০ বছরের তরুণ আলেকজান্ডার জভেরভের কাছে ৬-৩, ৬-৪ গেমে হেরে রজার্স কাপের শিরোপা হাতছাড়া করেছেন কিংবদন্তি রজার ফেদেরার।
জভেরভ তৃতীয় খেলোয়াড়, যিনি এই বছর ফেদেরারকে হারানোর সাহস দেখালেন।
বিশ্বের আট নম্বর খেলোয়াড় জভরেভ এই নিয়ে দ্বিতীয়বারের মতো ক্যারিয়ারে কোনো মাস্টার্স জয় করলেন।
৩৮ বছর বয়সী ফেদেরার ২০১৭ সালে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। কিছুদিন আগে জিতেছেন উইম্বলডন। চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ বার মাঠে নেমে তৃতীয়বার হার দেখলেন।
ফেদেরারকে হারিয়ে দারুণ খুশি জভেরভ। তবে স্বীকার করেছেন ম্যাচটি তাঁর জন্য যথেষ্ট কঠিনই ছিল, ‘শুরু থেকেই যতটা সম্ভব আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছি। ফেদেরার যদি তাঁর ফোরহ্যান্ড ও ব্যাকহ্যান্ডগুলো নিয়ে আক্রমণাত্মক হতেন, আমার জন্য দিনটি সহজ হতো না।’









