চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান বন্দরের নিরাপত্তা ও দেশের ভাবমূর্তি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:16 অপরাহ্ন 11, আগস্ট 2017
in সম্পাদকীয়
A A
জরুরি অবতরণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দু্ই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ড সর্ম্পকে এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চ্যানেল আই অনলাইনকে জানান, মূল ভবনের তৃতীয় তলায় বিভিন্ন দেশের এয়ার লাইন্সের অফিস রয়েছে। সেখানে থাকা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অফিস থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও এয়ারপোর্টের দক্ষ কর্মীদের তৎপরতায় এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে পণ্যবাহী কার্গো পরিবহণে যুক্তরাজ্য এবং ইউরোপিয় ইউনিয়নের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা তুলে নিতে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে লন্ডনের রেড লাইন কোম্পানিকে পরামর্শক নিয়োগ দিয়েছে সিভিল এভিয়েশন। এমন একটি চলমান সঙ্কটের মধ্যে বিমানবন্দরের এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা উদ্বিগ্ন। একটি দেশের বিমানবন্দর দেখে সেই দেশের সার্বিক অবস্থা বিচার করে থাকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও জরিপ করা প্রতিষ্ঠানগুলো। সেসব বিবেচনায় দেশের ভাবমূর্তি রক্ষায় এবং আমদানি-রপ্তানিতে গতি আনতে দেশের বিমানবন্দগুলোতে সরকারের আরও সতর্ক ও কার্যকর ভূমিকা দরকার। বিষয়টির গুরুত্ব বুঝে দায়িত্বশীল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি।

Previous Post

বার্ট্রান্ড রাসেল প্রেমী বঙ্গবন্ধু

Next Post

৭০ অনুচ্ছেদ বিতর্ক: বাতিল না করলেও সংশোধনের তাগিদ

Next Post

৭০ অনুচ্ছেদ বিতর্ক: বাতিল না করলেও সংশোধনের তাগিদ

একাকী মানুষ ট্রেন স্টেশনে বসে থাকছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নত দেশে ‘একাকীত্বের মহামারী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT