চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের মাটিতে অন্য ওয়ার্নারকে দেখছেন লেম্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 11, আগস্ট 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার লেম্যান ও ওয়ার্নার অনুশীলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলুড়ে প্রায় সব দেশের মাটিতেই তিনি কম-বেশি ভয়ঙ্কর। কেবল এশিয়ার মাটিতেই বড্ড অচেনা। এপ্রান্তে এলে যেন হাসতে ভুলে যায় ডেভিড ওয়ার্নারের চওড়া ব্যাট। যা একেবারেই ওয়ার্নার-সুলভ নয়। কদিন পরেই বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ, ওয়ার্নার কী পারবেন খোলস ছেড়ে বেড়িয়ে আসতে? অন্তত একজন বিশ্বাস করেন জ্বলে উঠে এশিয়া জুজু তাড়াতে পারবেন এই বাঁহাতি ওপেনার। তিনি ড্যারেন লেম্যান। অজি দলের কোচের বিশ্বাস, টাইগারদের বিপক্ষেই যেকোনো মূল্যে এশিয়ায় বদনাম ঘোচাবেন ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ার্নারের টেস্ট গড়টা অসাধারণ, ৬০.১১! বিদেশের মাটিতে সেটা প্রায় অর্ধেক, ৩৭.৪০! আর এশিয়ার মাটিতে? যেন খেলতেই ভুলে যান ওয়ার্নার। ২৫ ইনিংসে এক শতকের পিঠে পাঁচ অর্ধশতকে অজি তারকার রানের গড়টা মাত্র ৩০.৬৮!

এশিয়ার মাটিতে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশের মাটিতে কখনও খেলা হয়নি ওয়ার্নারের। শুধু ওয়ার্নারই নন, অজিদের বর্তমান টেস্ট দলটার কারোই টেস্টে খেলা হয়নি টাইগারদের বিপক্ষে।

বাংলাদেশের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে অজিদের এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প চলছে নর্দান টেরিটরির (এনটি) শহর ডারউইনে। টাইগারদের স্পিন শক্তির কথা চিন্তা করেই ঢাকা ও চট্টগ্রামের আদলে সেখানে ছয়টি স্পিন সহায়ক পিচে প্রস্তুত করে ঘাম ঝরাচ্ছে অজিরা।

লেম্যানের বিশ্বাস সেই পিচগুলোতে প্রস্তুতি নিয়ে বাংলাদেশের বিপক্ষে ভালো খেলবেন ওয়ার্নার। ঘোচাবেন এশিয়ান বদনাম, ‘আমি বিশ্বাস করি ওয়ার্নার এবার উপমহাদেশের মাটিতে ভালোই করবে। সে ভালো ফর্মে আছে। যদি এই ফর্মটা বাংলাদেশের মাটি পর্যন্ত টেনে নিতে পারে, তাতে আমরা সেখানে ভালো খেলবই।’

গত ফেব্রুয়ারিতে ভারত সফর একদম যাচ্ছেতাই গেছে ওয়ার্নারের। ৪ টেস্টে বলার মত কিছুই করতে পারেননি, এক অর্ধশতক ছাড়া। ২-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারতের হাতে তুলে দিয়ে আসতে হয়েছে স্মিথ বাহিনীকে।

সেই সফরের অভিজ্ঞতাও মাথায় রাখতে হচ্ছে লেম্যানকে। আশায় আছেন ওয়ার্নার জ্বলে উঠলেই ভালো শুরু পেতে খুব একটা বেগ পেতে হবে না অজিদের, ‘ভারতে কী হয়েছে সেটা আমরা দেখেছি। আমাদের ৩৫০ রানটাকে ৪৫০ পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। আর সেজন্য উদ্বোধনীদেরও তো জ্বলে উঠতে হবে।’

Previous Post

পর্যটনখাতে নানা আক্ষেপের মধ্যেও আশার আলো

Next Post

দেশে পর্যটকদের ভ্রমণ সহজ করতে নতুন অনলাইন প্ল্যাটফর্ম

Next Post
প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বাংলাদেশি তরুণ উদ্যোক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে পর্যটকদের ভ্রমণ সহজ করতে নতুন অনলাইন প্ল্যাটফর্ম

নাদাল ও রেফারির মধ্যে তর্কাতর্কি চলাকালে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওয়াইল্ডকার্ডের’ কাছে শীর্ষ বাছাই নাদালের হার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT