দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার মেসিডোনিয়ার রাজধানীতে রিয়াল মাদ্রিদের টিম বাস থেকে নামার সময় পা পিছলে পড়তে যাচ্ছিলেন, কিন্তু কোনমতে নিজের ভারসাম্য রক্ষা করে বেঁচে যান সিআর সেভেন। পর্তুগীজ তারকার টুইটার সূত্রে এ খবর জানা গেছে।
মঙ্গলবার রাতে মেসিডোনিয়ার স্কোপিয়েতে উয়েফা সুপার কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগে বাস থেকে নামার সময় সিঁড়িতে পা পিছলে যায় রোনালদোর। নিজের ভারসাম্য রক্ষা করে দুর্ঘটনা এড়ান পর্তুগীজ সুপারস্টার।
পরে নিজের টুইটারে একটি ছবিও পোষ্ট করেছেন রোনালদো।
গত মৌসুম শেষ হওয়ার পর লম্বা সময় ধরে রিয়াল মাদ্রিদ স্কোয়াডের বাইরে ছিলেন রোনালদো। উয়েফা সুপার কাপের ফাইনালের স্কোয়াডে জায়গা পেলেও ম্যাচে তার খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।









