বন্ধু দিবস বলে কথা! আজ ৬ আগস্ট রোববার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধুকৃত্য নিয়ে ব্যস্ত সবাই। আর এমন দিনে সংগীতশিল্পীরা হাজির হয়েছেন তাদের গানের ডালি নিয়ে। বন্ধু দিবসকে ঘিরে নতুন গানের অভাব নেই। সেইসব গানের ভেতর অয়ন চাকলাদারেরর গানের শিরোনামটা একটু অন্যরকমই ঠেকল ‘বন্ধু তুমি বন্দি দিবসে’। এ যেন ব্যাঙ্গ করা হয়েছে ভালোবাসার দিবসভিত্তিক কার্যকলাপকেই। কারণ বন্ধু কিংবা বন্ধুত্বের মতো সম্পর্ককে কোনো নির্দিষ্ট দিনে আবদ্ধ করা যায় না। এস এম মফিউর রহমানের কথায় গানটিতে সুর ও কন্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার।
গানটি গ্রামীণ ফোনের জিপি মিউজিক এবং বাংলালিংকের ভাবিতে প্রকাশিত হয়েছে।
অয়ন বলেন, ‘বন্ধুত্ব কোনো দিবসের মাঝে বন্দি রাখার বিষয় নয়। আমরা আমাদের গানে সে বিষয়টিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতারা গানটি উপভোগ করবেন।’









