চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কফির দোকানে কাজ করতেন শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 31, জুলাই 2017
in বিনোদন
A A
শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর

বলিউডে প্রবেশ করার আগে নাকি কফি আর স্যান্ডউইচের দোকানে কাজ করতেন শ্রদ্ধা কাপুর। তিনি নিজেই জানালেন তার পার্ট টাইম চাকরির কথা।

২০০৫ সালে বোস্টন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন শ্রদ্ধা কাপুর। লিবারেল আর্টসে পড়াশোনা করার জন্য সেখানে গিয়েছিলেন তিনি। অন্য স্টুডেন্টদের মতো তিনিও শেখানে পার্ট টাইম চাকরির খোঁজ করা শুরু করেন। স্মার্ট হওয়ায় চাকরি পেতে বেশি সমস্যা হয়নি তার। ক্যাম্পাসেরই কফির দোকানে চাকরি জুটে গেল। প্রতিদিন সকালেই জানিয়ে দেওয়া হতো কী কাজ করতে হবে। হয় ক্যাশ কাউন্টারে বসতেন, নয়তো গরম কফি অথবা হট চকলেট ঢেলে নেড়ে মেশাতেন তিনি। শ্রদ্ধা জানান তিনি খুব ভালোবাসতেন তার কাজগুলো।

শ্রদ্ধা আরও জানান, তার কফি শপের পাশেই ছিল একটি স্যান্ডউইচের দোকান। এলাকার সেরা খাবার বিক্রি করতো তারা। মাঝে মাঝে শ্রদ্ধা আফসোস করে ভাবতেন, কেন স্যান্ডউইচের দোকানে চাকরি খোঁজা হয়নি তার। যেমন ভাবনা তেমন কাজ। কফির দোকানের চাকরির মেয়াদ দেড় মাস হতেই শ্রদ্ধা স্যান্ডউইচের দোকানটিতে চাকরির আবেদন করেন এবং চাকরি পেয়েও যান। সেখানে সবচাইতে দারুণ বিষয় ছিল, দিন শেষে একটি স্যান্ডউইচ খাওয়া যেত, একদম ফ্রি! তবে আফসোস করে শ্রদ্ধা বলেন, পড়াশোনায় সময় দেওয়ার জন্য স্যান্ডউইচের দোকানের চাকরিটা তাকে ছেড়ে দিতে হয় মাত্র ৭ মাস পর। টাইমস অব ইন্ডিয়া।

Tags: কফিশ্রদ্ধাস্যান্ডউইচ
Previous Post

বাংলাদেশ-ভারত সংযোগকারী আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের কাজ শুরু

Next Post

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে যা জানালেন সুশীল সমাজের প্রতিনিধিরা

Next Post
ইসির সংলাপ

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে যা জানালেন সুশীল সমাজের প্রতিনিধিরা

শহীদ খাকান আব্বাসি

প্রধানমন্ত্রীর আসনে বসতে না বসতেই দুর্নীতির তদন্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT