চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ‘সেরা বাঙালি’ জয়া আহসান ও মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 30, জুলাই 2017
in বিনোদন
A A
জয়া আহসানের হাতে ‘সেরা বাঙালি ২০১৭’ সম্মাননা তুলে দেন প্রসেনজিৎ​ চট্টোপাধ্যায়

জয়া আহসানের হাতে ‘সেরা বাঙালি ২০১৭’ সম্মাননা তুলে দেন প্রসেনজিৎ​ চট্টোপাধ্যায়

অভিনয়ের জন্য এর আগে ‘সেরা বাঙালি’র সম্মাননা পেয়েছেন মিঠুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, পাওলি দাম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাহুল বোস, দেবশঙ্কর হালদার। এবার পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান। জয়ার হাতে এই সম্মাননা তুলে দেন ভারতের জনপ্রিয় চিত্রতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর ক্রীড়াক্ষেত্রে ‘সেরা বাঙালি’র সম্মাননা পেয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্তজা। তার হাতে এই সম্মাননা তুলে দেন ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্য, পশ্চিমবঙ্গের মেয়ে ঝুলন গোস্বামী। গতকাল ২৯ জুলাই শনিবার সন্ধ্যায় কলকাতার গ্র্যান্ড ওবেরয় হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করে এবিপি আনন্দ।

আজ ৩০ জুলাই রোববার সকালে কলকাতা থেকে চ্যানেল আই অনলাইনকে এই সম্মাননা পাওয়ার খবর জানান জয়া আহসান। এ সময় তিনি খুবই উৎ​ফুল্ল ছিলেন। বললেন, ‘আমার জন্য অনেক বড় সম্মান। আমি বাঙালি। এটা আমার বড় পরিচয়। আমার এই পরিচয়কে এবিপি আনন্দ সম্মান জানিয়ে এবার “সেরা বাঙালি” পুরস্কারে ভূষিত করেছে। আমি মনে করি, এ সম্মান পাওয়ার জন্য আমি এখনো পুরোপুরি যোগ্য নই। অভিনয়স্কুলে মাত্র অ, আ, ক, খ শিখতে শুরু করেছি। তারপরও যে কোনো স্বীকৃতি অন্তত নিশ্চিত করে, আমি ভুল পথে নেই।’

মাশরাফী বিন মোর্তজার হাতে ‘সেরা বাঙালি ২০১৭’ সম্মাননা তুলে দেন ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্য ঝুলন গোস্বামী

তিনি আরও বলেন, ‘হাজার বছরের বাঙালি সংস্কৃতির সমৃদ্ধি সাধনে যে শিল্পী ও সংস্কৃতি কর্মীরা ত্যাগ ও নিরলস কর্ম করে গেছেন, আমিও তাদের মতোই একজন কর্মী মাত্র। আমার আগে এই সম্মানে যারা ভূষিত হয়েছেন, তাদের কাতারে নিজেকে দেখতে পেয়ে আমি ধন্য মনে করছি।’

জয়া আহসান জানান, মাস দুয়েক আগেই তাকে এই খবরটি জানিয়েছেন এবিপি আনন্দ কর্তৃপক্ষ। তারা তখনই ৩০ জুলাই তারিখে অন্য কোনো কাজ না রাখার জন্য অনুরোধ করেন জয়াকে।

‘সেরার সেরা’ সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে ‘সেরা বাঙালি ২০১৭’ সম্মাননা তুলে দেনে কবি শঙ্খ ঘোষ
‘সেরার সেরা’ সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে ‘সেরা বাঙালি ২০১৭’ সম্মাননা তুলে দেন শঙ্খ ঘোষ

‘সেরা বাঙালি ২০১৭’ সম্মাননা পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (সেরার সেরা), জয় গোস্বামী (সাহিত্য), বিভাস চক্রবর্তী (নাট্যকলা), কৌশিকী চক্রবর্তী (সংগীত), রামানন্দ বন্দ্যোপাধ্যায় (শিল্পকলা), কে ডি পাল (বাণিজ্য), জয়া আহসান (অভিনয়), মাশরাফী বিন মোর্তজা (ক্রীড়া), পি সি সরকার জুনিয়র (বিনোদন), প্রাক্তণ বায়ুসেনা প্রধান অরূপ রাহা (লাইফটাইম অ্যাচিভমেন্ট)।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করেছে এবিপি আনন্দ। এবার ছিল এই আয়োজনের ১৩তম আসর।

Tags: জয়া আহসান
Previous Post

এসি কারখানা থেকে বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার

Next Post

রোহিতকে আমিরের খোঁচা

Next Post
মোহাম্মদ আমির

রোহিতকে আমিরের খোঁচা

দুর্যোগ ব্যবস্থাপনা

দুর্যোগ ব্যবস্থাপনার লক্ষ্যে রাজধানীতে প্রথম জাতীয় কনভেনশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT