চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিথিলা ব্যস্ত শুটিং নিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 অপরাহ্ন 28, জুলাই 2017
in বিনোদন
A A
‘ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ’ টেলিছবির কাজের ফাঁকে

‘ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ’ টেলিছবির কাজের ফাঁকে

আবার নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তাহসান আর মিথিলা। গতকাল ২৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে ‘লাভ ইন ঢাকা’ কনসার্ট গান গেয়েছেন তাহসান। আর মিথিলা এখন ব্যস্ত শুটিং নিয়ে। গতকাল সারা দিন ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর আর একটি ফ্লাইটে শুটিং করেছেন। টেলিছবির নাম ‘ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ’।

পরিচালনা করছেন মিজানুর রহমান আরিয়ান। মিথিলার সঙ্গে অভিনয় করছেন অপূর্ব। আজ ২৮ জুলাই শুক্রবার রাতে ​শুটিং থেকে ফেরার পথে তিনি বললেন, ‘গতকাল বৃহস্পতিবার পুরো কাজ হয়েছে বিমানবন্দর এলাকায় এবং ফ্লাইটের ভেতরে। আজ আমরা কাজ করেছি হৈ চৈ শুটিংবাড়িতে।’

সম্প্রতি মিথিলার বিবাহ বিচ্ছেদ হয়েছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর এবারই প্রথম কাজ করছেন মিথিলা। অপূর্ব বললেন, ‘মিথিলা আমার বন্ধু। আমাদের অনেক দিনের যোগাযোগ। কিন্তু শুটিংয়ের সময় আমরা এত ব্যস্ত ছিলাম, ওর সঙ্গে আর অন্য কোনো বিষয় নিয়ে কথা বলা হয়নি। আর আমি নিজেও তা চাইনি।’

‘ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ’ টেলিছবির কাজের ফাঁকে মিথিলা ও অপূর্ব
‘ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ’ টেলিছবির কাজের ফাঁকে মিথিলা, অপূর্ব আর এক শিশুশিল্পী

এই টেলিছবির শুটিং হবে আরও তিনদিন। অপূর্ব আর মিথিলার সঙ্গে এখানে আরও আছেন মেহজাবিন। গত ঈদুল ফিতরে প্রশংসিত হওয়া ‘ব্যাচ ২৭’ টেলিছবির গল্প যেখানে শেষ হয়েছিল, ‘ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ’–এর গল্প সেখান থেকে শুরু হয়। এবার ঈদুল আজহায় টেরিছবিটি এনটিভিতে দেখানো হবে।

Tags: অপূর্বমিথিলা
Previous Post

যতটা না আইনের শাসন তার চেয়ে বেশি উর্দিঅলাদের ইচ্ছাপূরণ

Next Post

মোস্তাফিজ-রুবেলদের জন্য ব্যাটিং কোচ

Next Post

মোস্তাফিজ-রুবেলদের জন্য ব্যাটিং কোচ

৭ শিক্ষক পাস করাতে পারেনি ১৪ শিক্ষার্থীকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT