চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল আকসার প্রবেশ পথ অবরোধ থেকে পিছু হটেছে ইসরাইল, ফিলিস্তিনিদের উল্লাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 অপরাহ্ন 27, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A

জেরুজালেমের হারাম-আল-শরিফ মসজিদ থেকে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেওয়ার খবর প্রকাশের পরই সেখানে উল্লাস প্রকাশ করেছে ফিলিস্তিনিরা।এর ফলে গত দুই সপ্তাহ ধরে সেখানে যে উত্তেজনা চলছিলো তার অবসান ঘটলো।

বুধবার রাতে ইসরায়েলের কর্তৃক আল আকসার প্রবেশ পথ বসানো মেটাল ডিটেক্টর ও নজরদারি লোহার ব্যরিকেড সরিয়ে নেওয়ার ঘোষণা করলে এই সংকটের আপতত অবসান ঘটলো।

মেটাল ডিটেক্টর বসানোর প্রতিবাদে মসজিদের প্রবেশ পথেই বিক্ষোভের সূচনা হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের পর তা আগের স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

মুসলিমদের কাছে হারাম আল-শরিফ পরিচিত মসজিদটি ইহুদিদের কাছেও টেম্পল মাউন্ট নামের অন্যতম পবিত্র স্থান।এক সপ্তাহ আগে দুজন ইসরাইলি পুলিশ নিহত হবার পর ইসরাইল কর্তৃপক্ষ হারাম-আল-শরিফ এলাকায় মেটাল ডিটেক্টর বসিয়ে নিরাপত্তা জোরদার করে। পঞ্চাশ বছরের কম বয়সী লোকদের আল-আকসা মসজিদে নামাজ পড়তে আসতে দেয়া হয়নি।
সেখানে নামাজ পড়তে আসা প্যালেস্টাইন মুসলিমরা নিরাপত্তা বেষ্টনী নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাস্তার ওপরই নামাজ পড়েন, আর নামাজের পর শুরু হয় বিক্ষোভ।

দুই পক্ষের সহিংসতায় চারজন ফিলিস্তিনি এবং তিনজন ইসরাইলি নিহত হয়। ইসরাইল বলছে, ভবিষ্যতে তারা এখানে এমন নিরাপত্তা ব্যবস্থা নেবে, যা সহজে দৃষ্টিগোচর হবে না।

এই স্থানটি ইসলাম, খ্রিস্টান ও ইহুদি এই তিন ধর্মের কাছেই পবিত্র স্থান। এবং এটি নিয়ে শত শত বছর ধরেই এ টানাপোড়েন চলছে।ইহুদিদের কাছে হারাম আল-শরিফ এলাকাটির নাম ‘টেম্পল মাউন্ট’ এবং এটিই তাদের ধর্মে সবচাইতে পবিত্র স্থান। ইহুদিরা বিশ্বাস করে, এখানেই নবী আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়, যা ৭০ খ্রিস্টাব্দে রোমান বাহিনী ধ্বংস করে দেয়। এখানে একটি ব্যাসিলিকাও ছিল যা একই সাথে ধ্বংস হয়।

সেই উপাসনালয়ের কেবল পশ্চিম দিকের দেয়ালটিই এখনো টিকে আছে এবং এটিই এখন ইহুদিদের ধর্মীয় প্রার্থনার স্থান।

Tags: হারাম আল-শরিফ
Previous Post

জনগণের টাকায় সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয়, মনে রাখতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

দুর্নীতির অন্ধকারে আশার আলো ‘হটলাইন ১০৬’

Next Post
অর্থ আত্মসাত

দুর্নীতির অন্ধকারে আশার আলো ‘হটলাইন ১০৬’

ইংল্যান্ডের আদিম যুগের ব্যাটিংয়ের পর বৃষ্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT