চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবামাকেয়ার বাতিলের প্রস্তাব সিনেটে আবারও প্রত্যাখান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 পূর্বাহ্ন 27, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A
ওবামাকেয়ার

উপযুক্ত বিকল্প ছাড়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা নীতি ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ বা ওবামাকেয়ার বাতিলের প্রস্তাব প্রত্যাখান করেছে মার্কিন সিনেট।

এর ফলে পুরনো কাঠামো ভেঙে দিয়ে নতুন ব্যবস্থা চালুর প্রক্রিয়ার দ্বিতীয় দিনের ভোটাভুটিতেও ওবামাকেয়ার বাতিল করে ট্রাম্পের প্রস্তাবিত নতুন স্বাস্থ্যসেবা আইন পাসের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। বুধবার ডেমোক্র্যাটদের পাশাপাশি ৭ রিপাবলিকান সিনেটরের বিরোধিতায় বিলটি আটকে গেছে।

এসময় বিল পাসের পক্ষে ভোট পড়ে ৪৫টি আর বিরোধিতার ভোট পড়ে ৫৫টি। ৬০ ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাস হওয়া ছাড়া সব ধরণের পার্লামেন্টারি বাধা কাটিয়ে উঠতে পারবে না ওবামাকেয়ারের বিকল্প হিসেবে প্রস্তাবিত ট্রাম্পের নীতি। তাই প্রয়োজনীয় সমর্থন না থাকায় ওবামাকেয়ার বাতিল করার পরিকল্পনাটি আবারও অনিশ্চিত হয়ে পড়ল।

তবে বিকল্প পরিকল্পনা তৈরির জন্য দু’বছরের সময় বেধে দিয়েছে মার্কিন কংগ্রেস। আর সিনেটররা আপাতত তুলনামূলক শিথিল একটি বাতিল প্রক্রিয়ার কথা ভাবছেন, যেখানে আগে ওবামাকেয়ারের যতগুলো বিতর্কিত অংশ বাদ দেয়ার কথা বলা হয়েছিল তার তালিকাও ছোট করা হবে।

ওবামার শাসনামলের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান বলে বিবেচিত ওই আইনের প্রধান লক্ষ্য ছিল ১৫ শতাংশ মানুষ, যাদের কোনোরকম স্বাস্থ্য বীমা নেই, তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা। তবে শুরু থেকেই ওই আইনের তীব্র বিরোধিতা করে আসছেন রিপাবলিকানরা।

Tags: ওবামাকেয়ারডোনাল্ড ট্রাম্প
Previous Post

আসছে ‘ওয়ান্ডার ওম্যান টু’

Next Post

দেশে বাঘের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে

Next Post
দেশে বাঘের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে

দেশে বাঘের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে

পিএসজির আফসোস বাড়ালেন বার্সাকে জেতানো নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT