চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইলে দৈনিক লেনদেন হাজার কোটি টাকা ছাড়ালো

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
10:31 অপরাহ্ন 24, জুলাই 2017
in অর্থনীতি
A A
মোবাইল ব্যাংকিং

ফাইল ছবি

সদ্য সমাপ্ত  জুন মাসে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)- সেবাটির মাধ্যমে মে মাসে দৈনিক লেনদেন হয়েছিল ৮৪৪ কোটি ২৩ লাখ টাকা। আর জুনে ১৫৬ কোটি ৫ লাখ টাকা বেড়ে তা দাঁড়ায় ১ হাজার কোটি ২৮ লাখ টাকায়। এই হিসেবে মে মাসের তুলনায় জুনে লেনদেন বেড়েছে ১৮ দশমিক ৪৮ শতাংশ।বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানাগেছে।

মোবাইল ব্যাংকিংয়ের কারণে গত ১১ মাস ধরেই রেমিট্যান্স প্রবাহ কমেছে। যার অন্যতম কারণ হুন্ডি। এছাড়া এই পদ্ধতিতে অবৈধ জায়গায় অর্থায়ন করা হচ্ছে-দীর্ঘদিন ধরে এমন আশংকা করা হলেও দিন দিন বেড়েই চলেছে মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেন। বৈধ পথে অর্থ আদা-প্রদান বাড়াতে মোবাইলে লেনদেনের সীমা বেঁধে দেয়া হলে তা কমেনি।বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

মোবাইল ব্যাংকিংয়ের লাগাম টানতে চলতি বছরের জানুয়ারিতে লেনদেনে সীমা বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এই পদ্ধতিতে ব্যক্তি হিসাবে দিনে সর্বোচ্চ ১৫ হাজার ও মাসে সর্বোচ্চ ১ লাখ টাকা জমা দেয়ার বিধান করা হয়। এ ক্ষেত্রে দিনে সর্বোচ্চ ২ বার ও মাসে ২০ বার টাকা জমা দেয়ার আইন করান হয়। তবে ৫ হাজার টাকার বেশি টাকা জমা বা উত্তোলনে গ্রাহকের পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের ফটোকপি প্রদর্শন ও এজেন্টকে পরিচয়পত্র নম্বর দেয়া বাধ্যতামূলক করা হয়। আগে একজন গ্রাহক তাঁর হিসাবে দৈনিক ৫ বার ও মাসে ২০ বার টাকা জমা দিতে পারত। এ ক্ষেত্রে প্রতিবার ২৫ হাজার টাকা ও মাসে দেড় লাখ টাকা জমা দেওয়ার সুযোগ ছিল।

একই সঙ্গে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ ১০ হাজার ও মাসে ৫০ হাজার টাকা উত্তোলনের সুযোগ রাখা হয়। সেক্ষেত্রে দিনে সর্বোচ্চ ২ বারে ও মাসে ১০ বার নগদ অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হয়। পাশাপাশি একটি হিসাবে অর্থ জমার ২৪ ঘণ্টার মধ্যে ৫ হাজার টাকা পর‌্যন্ত উত্তোলনের সুযোগ রাখা হয়। যেখানে আগে দৈনিক ২৫ হাজার টাকা ও মাসে দেড় লাখ টাকা অর্থ উত্তোলনের সুযোগ ছিল। এসব নিয়ম করার পরও মোবাইলে লেনদেন বাড়ছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, সমাপ্ত অর্থবছরের জুনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট লেনদেন হয়েছে ৩০ হাজার ৯ কোটি টাকা। যেখানে মে মাসে লেনদেন হয়েছিল ২৬ হাজার ১৭১ কোটি ২৮ লাখ টাকা। মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

জুনে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনকৃত অর্থের মধ্যে ১২ হাজার ৩৩৬ কোটি ৮৭ লাখ টাকা ক্যাশ ইন হয়েছে এবং ১১ হাজার ৪২৭ কোটি ১৭ লাখ টাকা ক্যাশ আউট হয়েছে। বাকি টাকা পি টু পি, বেতন পরিশোধ ও বিল পরিশোধের মাধ্যমে লেনদেন হয়েছে।

বর্তমানে ১৭টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে। সারাদেশে এসব ব্যাংকের ৭ লাখ ৫৮ হাজার ৫৭০টি এজেন্ট রয়েছে। মে মাসের তুলনায় জুনে এজেন্ট বেড়েছে ১ দশমিক ৬২ শতাংশ।

Tags: মোবাইল ব্যাংকিংরেমিটেন্স প্রবাহ
Previous Post

মর্গের অকেজো ফ্রিজ ও এয়ারকন্ডিশন মেরামতে হাইকোর্টের নির্দেশ

Next Post

‘আন্তর্জাতিক ফুটবলে খেলার অবস্থায় নেই বাংলাদেশ’

Next Post

‘আন্তর্জাতিক ফুটবলে খেলার অবস্থায় নেই বাংলাদেশ’

‘জিরো ডিগ্রি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান

ইমপ্রেসের ৫টি ছবি পেয়েছে ৯টি পুরস্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT