চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার নাটকে হৃদি শেখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 পূর্বাহ্ন 22, জুলাই 2017
in বিনোদন
A A
হৃদি শেখ

হৃদি শেখ

‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হৃদি শেখ ভারতের স্টার প্লাস চ্যানেলের ‘ড্যান্স প্লাস সিজন থ্রি’ নাচের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তার দল ‘হাউজ অব সুরজ’ এই প্রতিযোগিতায় সেরা বারোতে এসেছে। হৃদি অভিনয়ও করছেন। ধারাবাহিক নাটক, নাম ‘প্যারিসের চিঠি’। লিখেছেন ফারুক আহমেদ, পরিচালনা করেছেন স্বপন আহমেদ। অভিনয় করেছেন হৃদি, সামিয়া অথৈ, আলভি, ইমন, সোহেল খান, সাব্বির আহমেদ প্রমুখ। আজ থেকে প্রতি শনিবার ও রোববার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

নাটকের গল্প প্রসঙ্গে স্বপন আহমেদ জানান, শোভনের মামা প্যারিসে থাকে। মামার পরামর্শে শোভন জীবনে সফল হতে চেষ্টা করে। মামা তাকে এক দালালের মাধ্যমে নিয়ে যায় প্যারিসে। সেখানে শোভন অবৈধ হয়ে যায়। মামার পরামর্শে বান্ধবী খোঁজে। এক সময় বাঙ্গালী এক মেয়ের প্রেমে পড়ে শোভন। মেয়েটির নাম হৃদি, ফ্যাশন ডিজাইনার। প্রবাসে শোভন আর হৃদির আনন্দ-বেদনার দিনগুলোর ছোট ছোট গল্প ফুটে উঠেছে এ ধারাবাহিকে।

‘প্যারিসের চিঠি’ নাটকে হৃদি ও ইমন
‘প্যারিসের চিঠি’ ধারাবাহিক নাটকে হৃদি শেখ ও ইমন

এদিকে স্টার প্লাস চ্যানেলে ‘ড্যান্স প্লাস সিজন থ্রি’ নাচের প্রতিযোগিতা প্রচারিত হচ্ছে শনিবার ও রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

বাংলাদেশি বংশোদ্ভূত রুশ নাগরিক হৃদি শেখ সেখানে বাংলাদেশ ও রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন। হৃদি শেখ এখন আছেন ভারতের মুম্বাইয়ে। সেখানে তিনি হাউস অব সুরজে কাজ করছেন। ‘হাউজ অব সুরজ’ মেয়েদের নৃত্যদল। এখানে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, নরওয়ে, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ও স্বাধীন নৃত্যশিল্পীদের খুঁজে বের করা হয়। এই দলের প্রধান কুমারী সুরাজ কত্থক ও ভরতনাট্যমসহ ভারতীয় বিভিন্ন নৃত্যশৈলীর ফিউশন করে নতুন একটি ধারা তৈরি করেছেন। এর নাম ‘বলিওয়াক’।

Tags: হৃদি শেখ
Previous Post

রাজধানীতে ছুরিকাঘাতে ব্র্যাক ব্যাংকের ক্লিনার খুন

Next Post

ফসল ফলছে জাদুর মতন

Next Post

ফসল ফলছে জাদুর মতন

তৈমুর, কারিনা কাপুর ও রণধীর কাপুর

খেপেছেন তৈমুরের নানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT