চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যা করলেন লিনকিন পার্কের গায়ক চেস্টার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:52 পূর্বাহ্ন 21, জুলাই 2017
in বিনোদন
A A
চেস্টার বেনিংটন

লিনকিন পার্ক গায়ক চেস্টার বেনিংটন আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় লস অ্যাঞ্জেলসের ফ্লাটে ঝুলন্ত অবস্থায় বেনিংটনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

লস অ্যাঞ্জেলসের পালোস ভার্দোস স্টেটে নিজ বাসভবনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন চেস্টার বেনিংটন। এসময়ে তার পরিবার শহরের বাইরে থাকার কারণে তিনি একাই ছিলেন বাড়িতে। তবে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলস এর আইন শৃঙ্খলা বাহিনী।

বিশ্বের বিভিন্ন শহরে লিনকিন পার্ক ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ওয়ান মোর লাইট’ গানের প্রদর্শনী নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন চেস্টার। আগামী ২৭ জুলাই ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মেনসফিল্ড শহরে ওই গানের প্রদর্শনী শেষ হওয়ার কথা।

চেস্টার বেনিংটন জনপ্রিয়তা লাভ করেন ২০০০ সালে লিনকিন পার্কের প্রথম অ্যালবাম হাইব্রিড থিওরিতে ভোকাল হিসেবে গান গাওয়ার মাধ্যমে। এই অ্যালবামটি ব্যাপক সফলতা পায়। লিনকিন পার্কের পরবর্তী স্টুডিও অ্যালবামগুলো হলো মীটিওরা (২০০৩), মিনিটস্‌ টু মিডনাইট(২০০৭), এ থাউজ্যান্ড সানস (২০১০) এবং লিভিং থিংস্ (২০১২)।

বেনিংটন সাইড প্রজেক্ট হিসেবে ২০০৫ সালে তার নিজের ব্যান্ড ‘ডেড বাই সানরাইজ’ গড়ে তোলেন। এই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আউট অব অ্যাশেজ’ ২০০৯ সালের অক্টোবরের ১৩ তারিখে প্রকাশ পায়। বেনিংটনকে “শ্রেষ্ঠ ১০০ হেভি মেটাল ভোকালিস্ট”-এর তালিকায় স্থান দেয় হিট প্যারাডার।

চেস্টার চার্লস বেনিংটন ১৯৭৬ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি দুই স্ত্রী এবং ৬ সন্তান রেখে গেছেন। টিএমজেড।

Tags: আত্মহত্যাগায়কচেস্টার বেনিংটনলিনকিন পার্ক
Previous Post

রেকর্ড তোলপাড় করা সেঞ্চুরিতে ফাইনালে ভারত

Next Post

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জেল হাজতে

Next Post

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জেল হাজতে

'আর্মানিটোলা থেকে আর্মেনিয়া'

'আর্মানিটোলা থেকে আর্মেনিয়া'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT