চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৭ ধারার অন্যরূপ কথিত মানহানি বা অবমাননা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:58 অপরাহ্ন 19, জুলাই 2017
in সম্পাদকীয়
A A
শিশুর রঙ তুলিতে আঁকা বঙ্গবন্ধুর ওইছবিকে 'বিকৃত' বলে মনে করে মামলা

কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক তারই এক সহকর্মীর বিরুদ্ধে ৬৯ জন ছাত্র-শিক্ষকের ফেসবুকের একটি ‘ক্লোজ গ্রুপে’ মন্তব্য করার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের ‘বিতর্কিত’ ৫৭ ধারায় মামলা করে আলোচনায় এসেছিলেন। তুচ্ছ ওই ঘটনা বিভাগীয় পর্যায়ে বা সহকর্মীদের চায়ের টেবিলেই সমাধান করা যেতো বলে অনেকে মত দিলেও ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানা পেরিয়ে সারাদেশে আলোড়ন তৈরি করেছিল। আজ বরিশালে আরেকটি মামলার ঘটনা গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি করেছে। গাজী তারেক সালমান বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকাকালে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের পেছনের পাতায় পঞ্চম শ্রেণী পড়ুয়া একজন শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করেন। শিশুর রঙ তুলিতে আঁকা বঙ্গবন্ধুর ওই ছবিকে ‘বিকৃত’ বলে মনে করেছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু। ২৬ মার্চ ওই আমন্ত্রণপত্র ছাপা হলেও আইনজীবী সাজু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতি ও অবমাননা করা হয়েছে এমন অভিযোগে ৭ জুন মামলা করেন। মামলায় ৫ কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়। বিজ্ঞ আদালত মামলাটি আমলে এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেন, আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়। সকালে কারাগারে পাঠানোর পর বিকেলেই জামিনে মুক্ত হন গাজী তারেক সালমান। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে ৫৭ ধারাতে মামলার ঘটনা বেড়েছে, যা আগে মানহানির মামলা আকারে দেখা যেত। জামিন অযোগ্য ও দ্রুত বিচারের সুবিধার অপপ্রয়োগ করে ৫৭ ধারা বা মানহানির মামলাগুলোতে প্রকৃত ভুক্তভোগির চেয়ে আন্ত:কোন্দল ও ক্ষমতা প্রদর্শনের মহড়া হিসেবে বেশি দেখতে পাওয়া যায়। সমাজের ও রাষ্ট্রের অপতৎপরতা বন্ধ করতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে যে আইন, তা অপব্যবহার করে আর্থিক ও সামাজিকভাবে হয়রানির ঘটনায় আমরা শঙ্কিত। আইন ও আদালত তাদের নিজস্ব গতিতে চলে, আর দেশের জনগণ নিজের নিরাপত্তা ও ন্যায় বিচারের স্বার্থে আইনের আশ্রয় নিয়ে থাকে। তবে আমাদের আশাবাদ সেই আইন যেন কারো হয়রানি ও ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার না হয়।

Previous Post

২৪ ঘন্টাই খোলা চট্টগ্রাম ও বেনাপোল বন্দর

Next Post

‘সোনার হরিণ’ হতে প্রস্তুত হচ্ছেন সাইফউদ্দিন

Next Post
মোহাম্মদ সাইফউদ্দিন

‘সোনার হরিণ’ হতে প্রস্তুত হচ্ছেন সাইফউদ্দিন

ছবি: জাকির সবুজ

বিএসএমএমইউ’র দেয়াল ধসে আহত নারীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT