চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনেগালে খেলার মাঝে ধসে পড়ল স্টেডিয়ামের দেয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 16, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A
সেনেগাল-দেয়াল ধস

সেনেগাল ডেম্বা ডিয়োপ ফুটবল স্টেডিয়ামের একটি দেয়াল দর্শকদের ওপর ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে কমপক্ষে ৪৯ জন।

দেশটির রাজধানী ডাকারে অবস্থিত ওই স্টেডিয়ামে স্টেড ডি মাবোর এবং ইউনিয়ন সাপোর্টিভ ওয়াকামের মধ্যে লিগ কাপ ফাইনাল খেলার শেষদিকে ঘটনাটি ঘটে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় খেলা চলাকালে দু’দলের সমর্থকদের মাঝে হঠাৎই মারামারি শুরু হয়। সংঘর্ষরতদের কাউকে কাউকে প্রতিপক্ষের দিকে বোতল, পাথরসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করতেও দেখা যায়।

পুলিশ তাদের ঠেকাতে এসে এক পর্যায়ে সমর্থকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুঁড়লে লোকজন আতঙ্কে চারিদিকে ছুটতে শুরু করে। এর মাঝেই স্টেডিয়ামের একটি দেয়াল সমর্থকদের ওই জটলার ওপর ধসে পড়ে।

অনলাইনে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, লোকজন গ্যাসের ভয়ে ওই নিচু দেয়াল টপকে বের হওয়ার চেষ্টা করছে। এ কারণেই সেটি ধসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।সেনেগাল-দেয়াল ধস

প্রথম নব্বই মিনিটে ১-১ গোলে ড্র করার পর প্রথম দফা অতিরিক্ত সময়ে মাবোর একটি গোল করে জিতে যায়। চূড়ান্ত বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই সমর্থকদের মাঝে সহিংসতা ছড়িয়ে পড়ে।

চেইখ মাবা ডিয়োপ নামের এক দর্শকের বন্ধু দেয়াল ধসের ওই ঘটনায় মারা গেছেন। চেইখ অন্যান্যদের স্টেডিয়াম থেকে বের হতে সাহায্য করার পর বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘হঠাৎ করেই দেয়ালটি ভেঙ্গে পড়ে… তখনই আমরা নিশ্চিত হই আমাদের আপনজনদের কেউ কেউ এ ঘটনায় প্রাণ হারিয়েছে কেননা দেয়ালটা সরাসরি লোকজনের ওপর পড়ে গিয়েছিল।’

সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সালের এক মুখপাত্র বিবিসি’কে জানিয়েছেন, নিহতদের শ্রদ্ধা জানিয়ে আসন্ন নির্বাচনের সব প্রচারণা কার্যক্রম রোববার স্থগিত রাখা হবে। ভবিষ্যতের জন্য উদাহরণ তৈরি করতে এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

Tags: সেনেগাল
Previous Post

রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নো অর্ডার’, মেয়র মান্নানের দায়িত্ব পালনে বাধা নেই

Next Post

অধ্যাপক ফাহমিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করুন, লজ্জা হতে বাঁচান

Next Post
ফাহমিদুল হক

অধ্যাপক ফাহমিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করুন, লজ্জা হতে বাঁচান

স্টাফ বাসের রুট পারমিট কেন নয়: হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT