চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনআইডি ছাড়াই বিসিএসের আবেদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 11, জুলাই 2017
in শিক্ষা
A A

জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি) ছাড়া বিসিএসের আবেদন করা যাবে না- এমন সিদ্ধান্তের বিষয়ে নমনীয় হয়েছে পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)। এখন এনআইডি ছাড়াও ৩৮তম বিসিএসের আবেদন করা যাচ্ছে।

গত ২০ জুন প্রথম শ্রেণির দুই হাজার ২৪টি পদে নিয়োগ দিতে ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপিএসসি। সোমবার থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া। এ সুযোগ থাকবে আমাগী ১০ অগাস্ট পর্যন্ত।

এ বিষয়ে সরকারি বিপিএসসির পক্ষ থেকে বলা হয়েছে, চূড়ান্ত ফল প্রকাশের আগে যে কোনো সময় এনআইডি চাওয়া হবে।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন: অপশন দুটোই রেখেছি, এনআইডি ছাড়াও আবেদন করা যাবে। তবে এক পর্যায়ে এনআইডি চাইব। যদি কারও এনআইডি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায় বা না পায় তবে তা কমিশনকে জানাতে হবে।

তিনি আরও বলেন: তবে এখনও এনআইডি পুরোপুরি বাধ্যতামূলক করা হয়নি। কমিশন আস্তে আস্তে সেটা বাধ্যতামূলক করবে। এখন অপশন দুটোই রাখা হয়েছে। এনআইডি ছাড়াও আবেদন করা যাচ্ছে।

৩৮তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তির ১৪ (৬) অনুচ্ছেদে বলা হয়েছে, এনআইডি নম্বর অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে উল্লেখ করতে হবে। কমিশন কর্তৃক নির্দেশিত সময় তা প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় এনআইডির মূল কপি প্রদর্শন এবং সত্যায়িত কপি জমা দিতে হবে।

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে তা পুনঃপ্রাপ্তির যথাযথ পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস ও কাগজপত্রসহ কমিশনকে লিখিতভাবে জানাতে হবে।

৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের আগে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেছিলেন, এনআইডি ছাড়া কেউ বিসিএস পরীক্ষায় আবেদন করতে পারবেন না।
এই বিসিএস থেকে লিখিত পরীক্ষার উত্তরপত্র দুইজন পরীক্ষক মূল্যায়ন করবেন। পরীক্ষকদের দেওয়া নম্বরের ব্যবধান ২০ এর বেশি হলে তৃতীয় পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করবেন।

নবগঠিত ময়মনসিংহ বিভাগেও ৩৮তম বিসিএসের পরীক্ষা হবে। ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই প্রশ্ন থাকবে। ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে বলেও পিএসসি চেয়ারম্যান জানিয়েছেন।

Tags: ৩৮তম বিসিএসপিএসসিবিসিএস
Previous Post

হারে শুরু অ্যান্ড্রু অর্ডের বাংলাদেশ অধ্যায়

Next Post

আবার শাবানা ও ওয়াহিদ সাদিকের এসএস প্রোডাকশনের ছবি

Next Post
খাবার টেবিলে ওয়াহিদ সাদিক, শাবানা, মুশফিকুর রহমান গুলজান ও বদিউল আলম খোকন

আবার শাবানা ও ওয়াহিদ সাদিকের এসএস প্রোডাকশনের ছবি

ডুবল পছন্দের বাইক, গাড়ি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT