চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ‘কোচ কাহিনী’তে নাটকীয় মোড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 10, জুলাই 2017
in স্পোর্টস
A A
বিসিসিআইতে শেবাগ

বিসিসিআইতে শেবাগ

ভারতীয় ক্রীড়া সাংবাদিকরা সাজসাজ রবে বিসিসিআই হেডকোয়ার্টারে দুপুর থেকে ভিড় জমাতে থাকেন। প্রায় সব গণমাধ্যমে লাইভ চলতে থাকে সমানতালে। কুম্বলের চেয়ারে কে বসছেন, তা জানতে ওই আয়োজন। সৌরভ গাঙ্গুলি আগে বলে রেখেছিলেন সোমবার সন্ধ্যায়ই একটা সিদ্ধান্তে পৌঁছানো হবে। সূর্য যখন ডুবিডুবি তখন বাঙালিবাবু সাংবাদিকদের হতাশ করে জানিয়ে দিলেন, তাদের আরও কিছুদিন সময় লাগবে!

এনডিটিভি বলছে, প্রার্থীদের মধ্যে সংক্ষিপ্ত তালিকায় প্রথমে আছেন বীরেন্দ্রর শেবাগ এবং রবি শাস্ত্রী। অনেক আলোচনা-পর্যালোচনার পরই তাদের দুজনকে সম্ভাব্য কোচ হিসেবে বিবেচনা করা হয়। শেবাগ নিজে উপস্থিত হয়ে সাক্ষাতকারে অংশ নেন। শাস্ত্রীসহ অন্য প্রার্থীরা স্কাইপে সাক্ষাতকার দেন।

কোচের নাম ঘোষণার কথা বলে কেন ভারতীয় বোর্ডের উপদেষ্টা কমিটি সময় চাচ্ছে, সেটি এখনো পরিষ্কার নয়। হিন্দুস্থান টাইমস বলছে, এই অপেক্ষা কোহলির জন্য। কোহলির সঙ্গে কথা না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না উপদেষ্টা কমিটির তিন সদস্য শচীন, সৌরভ এবং লক্ষণ।

‘ভারতের কোচ ঠিক করতে আমাদের ব্যস্ততা নেই। সামনে ২০১৯ বিশ্বকাপ। তাই বিষয়টি গুরুত্বপূর্ণ। আমাদের আরও কিছুদিন সময় লাগবে,’ প্রার্থীদের সাক্ষাতকার নেয়ার পর সংবাদ সম্মেলনে বলেন সৌরভ।

কোহলির জন্য অপেক্ষা, এই যুক্তিও ‘রহস্যজনক’। কেননা সব ঠিক হয়ে গেলে ভারত অধিনায়কের সঙ্গে ফোনে কথা বলতে পারতেন সৌরভরা। তা না করে সময় চাওয়ায় ভারতীয় গণমাধ্যম ‘অন্য গন্ধ’ খুঁজছে।

‘কোচের নাম ঘোষণা করার আগে সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের কথা বলা দরকার। বিশেষ করে কোহলির সঙ্গে,’ সৌরভ এই কথা বলার পর প্রশ্ন উঠছে, তাহলে কি নতুন কোনও ঝামেলা হল?

ঝামেলা দুই ধরনের। কোচ হিসেবে শাস্ত্রীকে পছন্দ শচীনের। ভারতীয় দলের বিরাট একটি অংশও শাস্ত্রীকে চায়। সৌরভ গাঙ্গুলি আবার শাস্ত্রীকে পাত্তা দিতে চান না! কোচ নিয়ে এই খেলা কবে শেষ হবে, নির্দিষ্ট করে সেই উত্তরও দিয়ে যাননি তিন কিংবদন্তি। শুধু বলে গেছেন, সময় লাগবে।

Previous Post

‘কমফোর্ট ওমেন’দের প্রথম ফুটেজ

Next Post

সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

Next Post

সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

ভিল্লাভারায়নের চোখে মাশরাফীদের বদলে যাওয়ার কারণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT