চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কমফোর্ট ওমেন’দের প্রথম ফুটেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 10, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাদের হাতে নির্যাতিত, যৌনদাসী হতে বাধ্য হওয়া ‘কমফোর্ট ওমেন’দের প্রথম ফুটেজ প্রকাশের দাবি করেছে সাউথ কোরিয়া। সরকারি অর্থায়নে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা যুক্তরাষ্ট্রের আর্কাইভ থেকে এই ক্লিপ খুঁজে পায়।

১৮ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটিতে দেখা যায়, কয়েকজন নারী একসারিতে দাড়িয়ে একজন চীনা সেনার সাথে কথা বলছে। যুদ্ধের শেষ দিকে ১৯৪৪ সালে এই সাতজন কোরিয়ান নারী মুক্তি পায়। যার সাথে এই নারীরা কথা বলেন তিনি চীন-যুক্তরাষ্ট্র যৌথ বাহিনীর একজন চীনা ক্যাপ্টেন, বলেও চিহ্নিত করেন গবেষকরা।

চীনের ইউনান প্রদেশে যুক্তরাষ্ট্র-চীনা যৌথ বাহিনী এই ভিডিওটি ধারণ করেছিলো বলে জানায় গবেষক দলটির। চীনের এই প্রদেশ পূর্বে জাপানের দখলাধীন ছিলো। ভিডিওটি ধারণ করেন একজন মার্কিন সেনা।

সাউথ কোরিয়ান এক্টিভিস্টদের হিসাব অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান সেনাবাহিনী ২ লাখ নারীকে পতিতালয়ে থাকতে বাধ্য করে। যৌনদাসী হতে বাধ্য হওয়া এই নারীদের অধিকাংশই কোরিয়ান। অনেককেই আনা হয় চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও তাইওয়ান থেকে।

এখন আগে যৌনদাসী হিসেবে কাজ করতে বাধ্য হওয়া সেই নারীদের ছবি এবং বেঁচে ফেরাদের সাক্ষ্য সংরক্ষিত ছিলো। এবারই প্রথমবারের মতো ভিডিও ফুটেজ প্রকাশ পেলো।

১৯৩০ এর দশকের শুরুতে এশিয়ার দেশগুলোতে হামলা এবং তা দখল করে নেয়ার পর এই ‘কমফোর্ট ওমেন’দের নির্যাতন করে দখলদার সেনাবাহিনীরা। যা স্থায়ী হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত।

সাউথ কোরিয়া এবং জাপানের মধ্যকার দীর্ঘ তিক্ততার কারণ এই নারী নির্যাতনের ঘটনা, জাপানের পক্ষ থেকে যথাযথ ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণ না পাওয়াই এর কারণ।

তবে ২০১৫ সালে এই দুটি দেশ একটি সমঝোতায় পৌঁছায়। তখন টোকিও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় এবং আক্রান্তদের সহায়তার জন্য ১ বিলিয়ন ইয়েন (৮৩ লাখ ইউএস ডলার) দিতে সম্মত হয়। যদিও অনেক কোরিয়ানদের মতে এই ক্ষমাপ্রার্থনা পর্যাপ্ত নয়। এটাই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা।

জানুয়ারিতে এর প্রকাশ দেখা যায়। তখন সাউথ কোরিয়ার বুসান শহরে জাপানের দূতাবাসের বাইরে ‘কমফোট ওমেন’এর একটি ভাস্কর্য স্থাপন করা হয়, যার জেরে দেশটিতে নিযুক্ত জাপান রাষ্ট্রদূতকে সাময়িকভাবে প্রত্যাহার করে নেয় জাপান। সিউলেও জাপানি দূতাবাসের বাইরে একই ধরনের একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এই দুই ভাস্কর্য সরিয়ে ফেলার দাবি টোকিওর।

Tags: দ্বিতীয় বিশ্বযুদ্ধসাউথ কোরিয়া
Previous Post

জাপানে গোল্ডফিশের শিল্পকর্ম

Next Post

ভারতের ‘কোচ কাহিনী’তে নাটকীয় মোড়

Next Post
বিসিসিআইতে শেবাগ

ভারতের ‘কোচ কাহিনী’তে নাটকীয় মোড়

সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT