চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেন্ডুলকারের রেকর্ড কাড়ার সঙ্গে সিরিজও কোহলির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:01 পূর্বাহ্ন 07, জুলাই 2017
in স্পোর্টস
A A

শচীন টেন্ডুলকারের এলিট ব্যাটিং রেকর্ডগুলোর জন্য হুমকি মানা হয় তাকে। বিরাট কোহলি সেই হুমকির পারদ চড়িয়েই যাচ্ছেন। বৃহস্পতিবার দলকে সিরিজ জেতানো এক সেঞ্চুরি করার পথে কিংবদন্তি লিটল মাস্টারের আরেকটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন ভারতীয় অধিনায়ক।

জ্যামাইকার স্যাবিনা পার্কে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে মাত্র ২০৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ৭৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে নোঙর ফেলে ভারত।

সেইসঙ্গে সিরিজ জিতে নেয় ৩-১ ব্যবধানে। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

স্বাগতিকরা জিতলে সিরিজ ড্র হত। সেটি নিশ্চিতভাবেই পছন্দ হত না কোহলির। বোলাররা কাজের কাজটা করে দেওয়ার পরে তাই ব্যাট চওড়া করলেন নিজেই। ক্যাপ্টেন্স নকটি অপরাজিত ১১১ রানের। ১২ চার ও ২ ছয়ে ১১৫ বলে সাজানো। প্রথম ফিফটি ছুঁয়েছেন ৬৭ বলে, পরেরটি ৪১ বলে।

ক্যারিয়ারের ২৮তম ওয়ানডে শতকটির পথেই টেন্ডুলকারের অনন্য একটি রেকর্ড কেড়ে নিয়েছেন কোহলি। এখন রান তাড়া করার পথে কোহলির শতক হল রেকর্ড ১৮টি। টেন্ডুলকার এতদিন ১৭টি শতক নিয়ে শীর্ষে ছিলেন। টেন্ডুলকারের রান তাড়ার পথের সেঞ্চুরিগুলো করতে ২৩২ ইনিংস লেগেছিল। কোহলি সেটি আবার ১০২ ইনিংসেই টপকে গেলেন।

কোহলির শতকের দিনে ম্যাচটা সহজ করতে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন দিনেশ কার্তিকও। অপরাজিত ৫০ এসেছে তার ব্যাটে। অধিনায়কের সঙ্গে জুটিটা অবিচ্ছিন্ন ১২২ রানের। এছাড়া রাহানের ব্যাটে এসেছে ৩৯!

আগে দুই ভাই কাইল হোপের ৪৬ ও শাই হোপের ৫১ রানে লড়াই করার পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডার ৩৬ ও রোভম্যান পাওয়েল করেছেন ৩১ রান।

মোহাম্মদ সামি ৪৮ রানে ৪ উইকেট নিয়ে সেরা। ৩টি নিয়েছেন উমেশ যাদবের। একটি করে গেছে পান্ডিয়া ও কেদার যাদবের ঝুলিতে।

Tags: কোহলিভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে
Previous Post

‘অভিষেকে’ রুটের নেতাগিরিতে হাসছে ইংল্যান্ড

Next Post

গোপন ক্যামেরায় ঢাকা শিক্ষা বোর্ডের গেটে সেবার নামে লেনদেন

Next Post

গোপন ক্যামেরায় ঢাকা শিক্ষা বোর্ডের গেটে সেবার নামে লেনদেন

সায়মা ওয়াজেদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছাদূত সায়মা ওয়াজেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT